এক্সপ্লোর

Sajal Ghosh : 'ফুল, বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানোই উচিত', জেলায় জেলায় হোল্ডিং সেন্টার প্রসঙ্গে সজল

Holding Centres: গতকাল ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয় ৯ বাংলাদেশিকে।

কলকাতা : মালদার পর মুর্শিদাবাদ। এবার মুর্শিদাবাদের লালগোলায় চালু হল 'হোল্ডিং সেন্টার'। জেলায় জেলায় এই হোল্ডিং সেন্টার চালু করা নিয়ে এবার বিজেপি বিধায়ক সজল ঘোষ বললেন, "ফুল, বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানোই উচিত। তাঁদের হাতে ফুল-বেলপাতা-মিষ্টি-ছাতা এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলেই ভাল। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে ? বাংলাদেশে কি আপনাকে রাখবে ? যে কোনও দেশ। যে দেশের বাসিন্দা নন। আপনি আপনার বাড়িতে রাখেন না। অন্য দেশের লোক এবং তাঁরা ফিরতে চান, তাঁদের আর কেন জোর করবেন ? পাঠিয়ে দিন।" লালগোলার 'হোল্ডিং সেন্টারে' রয়েছেন ৫ বাংলাদেশি নাগরিক। লালগোলার বাহাদুরপুর পঞ্চায়েত লাগোয়া পদ্মা ভবনের ৩ তলায় তৈরি হয়েছে সেন্টার। গতকাল ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয় ৯ বাংলাদেশিকে।

আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য় জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে স্বরাষ্ট্র দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এর ৪৮ ঘণ্টার মধ্য়েই মালদার ইংরেজবাজারে তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। রবিবার রাতে গাজোল থানার পাণ্ডুয়া এলাকা থেকে মোট ৯ জন বাংলাদেশিকে আটক করে এই হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। 

রাজ্য়ে ক্ষমতায় এসেই অনুপ্রবেশ আটকাতে পদক্ষেপ নিয়েছে বিজেপি। সীমান্তে কাঁটাতার বসাতে BSF-কে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে। অনুপ্রবেশকারীদের নিয়েও বিজেপি সরকারের অবস্থান অত্য়ন্ত কঠোর। ইতিমধ্য়ে স্বরাষ্ট্র দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য় জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। 

৪৮ ঘণ্টার মধ্য়েই মালদার ইংরেজবাজারে তৈরি হয় হোল্ডিং সেন্টার। জেলা প্রশাসন সূত্রে খবর, তৃণমূল সরকারের আমলে গড়ে ওঠা ৪ তলার কর্মতীর্থ ভবন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। ইতিমধ্যেই এই হোল্ডিং সেন্টারে নিরাপত্তার জন্য CCTV বসানো হয়েছে। ১২ জন পুলিশ, ৩ জন সিভিল ডিফেন্স, ৩ সিভিক ভলান্টিয়ার রাখা হয়েছে। 

রবিবার রাতে গাজোল থানার পাণ্ডুয়া এলাকা থেকে মোট ৯ জন বাংলাদেশিকে আটক করে এই হোল্ডিং সেন্টারে রাখা হয়। ধৃতদের মধ্যে ৩ জন মহিলা এবং বাকি ৬ জন নাবালক ও নাবালিকা রয়েছে। জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর, ধৃত বাংলাদেশিদের কাছে ভারতীয় কোনও নথি পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে তারা গাজোল থানার পাণ্ডুয়া এলাকায় ঝুপড়িতে আস্তানা গেড়েছিল। রবিবার রাতে বিষয়টি জানতে পেরে পুলিশ তাদেরকে আটক করে। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
Advertisement

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget