এক্সপ্লোর

Sajal on Aroop : 'পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই ৩টে গোল দিতে পারলাম', সজলের নিশানায় অরূপ

Lionel Messi : এদিকে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্তিনার জার্সিতে অনবদ্য পারফর্ম করেছেন মেসি।

কলকাতা : 'মেসি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাই অরূপ বিশ্বাসকে।' প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। বৃহস্পতিবারই, মেসিকাণ্ডে অবশেষে পুলিশের কাছে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এদিকে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্তিনার জার্সিতে অনবদ্য পারফর্ম করেছেন মেসি। হ্যাটট্রিক করেছেন কিংবদন্তি। এই ইস্যু তুলে অরূপকে খোঁচা দিয়ে সজল বলেছেন, "মেসি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাই অরূপ বিশ্বাসকে। যে, তুই আমার পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি তিনটে গোল দিতে পারলাম। হ্যাটট্রিক করতে পারলাম। যাবে, বেশিদিন বেরোতে পারবে না। ভেতরে ওকে (অরূপ বিশ্বাস) যেতেই হবে।"

প্রেক্ষাপট...

যুবভারতীতে বিশৃঙ্খলার জন্য় অরূপ বিশ্বাসকেই দায়ী করে, খোদ লিওনেল মেসির টিম বিধাননগর কমিশনারেটে ই-মেল করেছে বলে দাবি করেছেন শতদ্রু দত্ত। ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির যে অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়, তার উদ্য়োক্তা ছিলেন শতদ্রু দত্ত। তাঁর দাবি, মেসি-র টিমের তরফে ইমেলে বলা হয়েছে, মেসির অনুষ্ঠানে প্রোটোকল ভেঙেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। ছবি তোলার জন্য বারবার মেসির কাঁধে হাত রেখেছিলেন। কোমর জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস।

শতদ্রু দত্তর দাবি, ইমেলে মেসির টিম জানিয়েছে, প্রোটোকল অনুযায়ী মাঠে কোনও বিশেষ অতিথি থাকার কথাই ছিল না। অরূপ বিশ্বাস ছাড়াও আরও অনেকে মাঠে ঢুকে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন। এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। মেসিকে যে সময়ের আগে মাঠ ছাড়তে হয়েছিল তার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্ত দায়ী নন। 

মেসিকাণ্ডে শতদ্রু দত্ত গ্রেফতার হলেও, আর কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ তখন নেয়নি পুলিশ।

গত বছর ডিসেম্বরে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির গায়ে সেঁটে থাকতে দেখা যায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। নেতা, মন্ত্রী, VVIP-দের উপদ্রবে কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন লিওনেল মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এরপরই স্টেডিয়ামে চলে তাণ্ডব, ভাঙচুর। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদলের পর তিনিই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। দায়ের হয় FIR ।

এহেন অরূপ ৩-৩ বার নোটিস পেয়েও উপস্থিত হননি। আর বৃহস্পতিবার, মেসিকাণ্ডে অবশেষে পুলিশের কাছে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এদিন ৩ ঘণ্টা ১০ মিনিট প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সোমবার ফের অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget