এক্সপ্লোর

Kunal Ghosh : কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'

West Bengal Assembly : স্বাধিকারভঙ্গের নোটিস আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ।

কলকাতা : 'কালীঘাট-তৃণমূল'-এর কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস। স্বাধিকারভঙ্গের নোটিস আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। পরপর দু'দিন যেভাবে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক, এমনকী স্পিকারের সঙ্গেও তাঁর বাদানুবাদ হয়। এবার কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনা হল।

এ প্রসঙ্গে বেলেঘাটার বিধায়ক বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কীভাবে ওঁদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে...আমায় বলতে না দেওয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করে দেওয়া, কথায় কথায় সমালোচনা। শেষ পর্যন্ত প্রিভিলেজ ! ওঁরা কী চান ? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন ? নিয়ে নিন। বিধায়ক দাঁড়িয়ে...ভোটে জেতা যায় আমার দেখানো হয়ে গেছে। দেখা হয়ে গেছে। যদি ব্যাকডোর দিয়...প্রিভিলেজ মোশন দিয়ে...আমার কাড়তে চান...কেড়ে নিন। কিন্তু, আমাকে বলতে দেওয়া হচ্ছে না। এটা আমি বলেছি এবং বলব। আমি পরিষ্কার বলছি, আমাকে কোনও ডিবেটে বলতে দেওয়া হচ্ছে না।"  

প্রেক্ষাপট...

বুধবার তাঁকে একদিনের জন্য় সাসপেন্ড করেছিলেন অধ্য়ক্ষ। কুণাল ঘোষের সেই সাসপেনশন নিয়েই বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বাদানুবাদ, বিজেপি বিধায়কদের সঙ্গে বচসায় জড়ান কালীঘাট-তৃণমূলপন্থী বিধায়ক। বুধবারের ঘটনাটাকে 'কলঙ্কজনক' বলে আখ্য়া দেন অধ্য়ক্ষ।

বুধবারের পর বৃহস্পতিবার। ফের কুণাল ঘোষকে ঘিরে উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন। বুধবার টেনে হিঁচড়ে কুণাল ঘোষকে বিধানসভার অধিবেশন থেকে বের করে দিয়েছিল মার্শালরা। বৃহস্পতিবারই ফের বাদানুবাদে জড়ান তিনি। বিধানসভায় কে বলবে, তা নিয়ে বুধবার বাদানুবাদে জড়ান 'কালীঘাট-তৃণমূল'-এর কুণাল ঘোষ এবং 'ঋতব্রত-তৃণমূল'-এর আখরুজ্জামান। মার্শালরা কুণাল ঘোষকে টেনে হিঁচড়ে অধিবেশন থেকে বের করে দেন। বৃহস্পতিবার, বিধানসভায় ক্রীড়া ও যুব কল্য়াণ দফতরের বাজেট নিয়ে আলোচনা শুরুর ঠিক আগে, বুধবারের ঘটনাটি তুলতে চান শোভনদেব চট্টোপাধ্য়ায়। কিন্তু, তা নাকচ করে দেন স্পিকার। এরপরই বুধবারের ঘটনাটাকে 'কলঙ্কজনক' বলে আখ্য়া দেন অধ্য়ক্ষ। তখনই এনিয়ে সরব হন কুণাল ঘোষ। শুরু হয় হট্টগোল... ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। কুণাল ঘোষের সঙ্গে তাঁদের বাদানুবাদ শুরু হয়। শঙ্কর ঘোষ-সহ বেশ কয়েক জন বিজেপি বিধায়ক সেখানে চলে আসেন। এরপর একেবারে স্পিকারের ডেস্কের কাছাকাছি চলে যান কুণাল ঘোষ। সূত্রের খবর, গতকাল বিধানসভা অধিবেশন শুরুর আগে, আখরুজ্জামানের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। সেখানে ছিলেন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্য়ায়। সূত্রের খবর, আখরুজ্জামানকে কুণাল ঘোষ বলেন, আপনার ওপর আমার কোনও রাগ নেই। আমায় বলতে দেওয়া হোক। 

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget