এক্সপ্লোর

Separate North Bengal Claim: ফের বাংলা-ভাগের দাবি, পৃথক উত্তরবঙ্গ চেয়ে বিধানসভায় সরব বিজেপি বিধায়ক

Sikha Chatterjee: সেই নিয়ে ফের রাজ্য রাজনীতি তেতে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। 

কলকাতা: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর তার আগে ফের বাংলা ভাগের দাবি উঠল। রাজ্য বিধানসভায় পৃথক উত্তরবঙ্গের দাবি জানালেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাঁর দাবি, উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি। উন্নয়ন করতে না পারলে পৃথক করে দেওয়া হোক। উত্তরবঙ্গের মানুষও তা চান বলে দাবি শিখার। সেই নিয়ে ফের রাজ্য রাজনীতি তেতে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। (Separate North Bengal Claim)

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা। তাঁর বক্তব্য, "উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের দাবি, হয় উন্নয়ন করুন, না হলে আমাদের আলাদা করে থাকতে দিন। উত্তরবঙ্গের মানুষ চান আলাদা হোক উত্তরবঙ্গ।" (Sikha Chatterjee)

এদিন শিখা জানান, তিনি একা একথা বলছেন না। উত্তরবঙ্গের মানুষই আলাদা হতে চান। ভূরি ভূরি প্রতিশ্রুতি দেওয়া হলেও, কাজের কাজ কিছুই হয় না। উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত হয়েই রয়ে গিয়েছেন। সেখানকার বিধায়ক হিসেবে, উত্তরবঙ্গের মানুষের আবেগের কথা মাথায় রেখেই তিনি উত্তরবঙ্গকে আলাদা করার কথা বলছেন বলে জানান শিখা। তাঁর বক্তব্য, "আমি মানুষের প্রতিনিধি। মানুষের কথা, মানুষের চাহিদাই তুলে ধরেছি।"

বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা করার এই দাবি যদিও নতুন নয়। দলের একাধিক নেতা-নেত্রীর মুখে পৃথক উত্তরবঙ্গের দাহি শোনা গিয়েছে আগেও। বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে সেই দাবি আরও জোরাল হয়। গত বছর লোকসভা নির্বাচনের আগে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বাড়িতে বৈঠকও হয়। কার্শিয়াং থেকে বিষ্ণুপ্রসাদ শর্মাও সেই বৈঠকে যোগ দেন। পৃথক উত্তরবঙ্গের দাবিকে সমর্থন করেন তিনি। একসময় লাগাতার পৃথক উত্তরবঙ্গের দাবি তুলতে শোনা যায় জন বার্লাকেও। তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে এই মুহূর্তে যদিও জল্পনা রয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের সময়ও পৃথক উত্তরবঙ্গের জিগির শোনা যায় বিজেপি-তে। সেই সময়  বিষ্ণুপ্রসাদকে বলতে শোনা যায়, "বাংলা ভাগ। আমরা আলাদা রাজ্য চাই। এটা তো আমি বিধানসভার ভিতরেও বলেছি। বাইরেও বলেছি। যত বার জিজ্ঞাসা করবেন, তত বার বলব।" কখনও আনন্দময় বর্মন, কখনও বরেনচন্দ্র বর্মন, বার বার পৃথক উত্তরবঙ্গের দাবি শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখে। সেই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক করলেও পিছু হটেননি কেউ। এর পাল্টা হুঁশিয়ারি দিতে শোনা যায় তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে জানিয়েছিলেন, রাজ্যকে কোনও ভাবে ভাগ হতে দেবেন না তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget