এক্সপ্লোর

BJP MLA on SIR : 'পশ্চিমবঙ্গে SIR না হলে নির্বাচন করতে দেব না, আগুন জ্বলবে দিল্লির বুকে', হুঙ্কার BJP বিধায়কের

SIR Controversy: ভোটার তালিকার বিশেষ সংশোধন ইস্যুকে কেন্দ্র করে এখনই বঙ্গ রাজনীতির সুর সপ্তমে উঠেছে।

কলকাতা : SIR বিতর্কে শাসক-বিরোধী তরজা সমানে চলছে। এবার SIR-এর দাবিতে সুর চড়ালেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি হুঙ্কার ছাড়লেন, "নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গে SIR করতে না পারে, তাহলে আমরাও এরাজ্যে নির্বাচন করতে দেব না নির্বাচন কমিশনকে।"

তাঁর কথায়, "এখানে যদি SIR করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখব। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। কেউ যদি মনে করে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা SIR করতে দেব না। তাহলে তাঁরা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে। নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও দাঁড়াব এবং আমরা বলব যে, আপনাদের SIR করতে হবে, SIR করতে হবে, SIR করতে হবে।"

পশ্চিমবঙ্গে এখনও ভোটার তালিকার বিশেষ সংশোধনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে তা নিয়ে বঙ্গ রাজনীতির সুর এখনই সপ্তমে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে সরব, তখন শুভেন্দু অধিকারী লাগাতার এর পক্ষে জোরাল সওয়াল করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ইস্যুতে মানুষকে ভুল বোঝানোর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। দিনকয়েক আগে তিনি বলেছেন, "SIR-কে NRC বলে চালাতে চাইছেন মুখ্যমন্ত্রী। যাদেরকে ভুল বোঝানো হচ্ছে তারা CAA এর পুরো নাম বলতে পারবে না। সব ইস্যুকে NRC বলা এটাই মুখ্যমন্ত্রীর কাজ। বিহারের কোনও মুসলিম বলেনি SIR কে NRC। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বলছেন। ক্ষমতায় থাকার জন্য এইসব বলছেন।" ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণের পর দিনকয়েক আগে দমদমের সভা থেকেও ফের বিশেষ ডেমোগ্রাফি মিশনের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, "লালকেল্লা থেকে আমি অনুপ্রবেশকারীদের জন্য় বিশেষ ডেমোগ্রাফি মিশন ঘোষণা করেছি। যারা আমাদের এখানকার মানুষের রুজি-রুটি ছিনিয়ে নেওয়ার জন্য় এসেছে, যারা ভুয়ো পন্থায় কাগজ বানিয়ে এদেশে রয়ে গেছে, তাদের এখান থেকে যেতেই হবে।"

শুভেন্দু অধিকারীর গলায়ও শোনা গেছে একই সুর। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী ভোটের জন্য উদ্বিগ্ন নন, অবৈধ অনুপ্রবেশকারীদের রাখা যাবে না, সেটা নিয়েই চিন্তিত প্রধানমন্ত্রী। ভারতীয় মুসলিম এখানে যারা থাকেন তাঁদের চিন্তার কোনও দরকার নেই। ধর্মীয় কারণে আমাদের ভোট না দিলেও, SIR ইস্যুতে আমাদের সঙ্গে কোনও বিরোধ নেই। তাঁরা ভারতীয় নাগরিক।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget