এক্সপ্লোর

Tapas Roy: “কত WBCS অফিসার যে রয়েছে, যারা পাশ করেনি, যোগ্য নয় ..”, বিস্ফোরক তাপস রায়, কাদের বিরুদ্ধে অভিযোগ তুললেন BJP বিধায়ক ?

BJP MLA Tapas Roy On PSC Recruitment Scam : শিক্ষা দুর্নীতি নিয়ে সরব হলেন তাপস রায়, কী বললেন বিজেপি বিধায়ক ?

কলকাতা:  রাজগঞ্জের অপসারিত BDO প্রশান্ত বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। নিউটাউনে এক পথচারীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। শেষ অবধি তাঁকে পাকড়াও করা হয়। রাজ্যে পালাবদলের পর এমনিতেই একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে। অপরাধ দমনে জেলায় জেলায় চলছে গ্রেফতার। আর প্রশান্ত বর্মনের ইস্যু উঠতেই, শিক্ষা দুর্নীতি নিয়ে সরব হলেন বিজেপি বিধায়ক তাপস রায়

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, ফর্মপ্রকাশ কবে ?

বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, এরা সব ডব্লুবিসিএস অফিসার, পিএসসি-তে যা হয়েছে না ! সব বলব, বিধানসভায় বলব। এবং কত ডব্লুবিসিএস অফিসার যে রয়েছে, যারা পাশ করেনি, যোগ্য নয়। যে নম্বর পাওয়া উচিত, সেই নম্বর পায়নি, তা সত্ত্বেও তাঁদের…কী চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার কী চেয়েছিল ?

প্রশ্ন: যে বিডিও-কে পুলিশ খুঁজে পাচ্ছে না, সেই বিডিও দিব্যি মদ খেয়ে গাড়ি চালাচ্ছে…

বিজেপি বিধায়ক তাপস রায় : নানা, সেতো শেখ শাজাহানকেও লুকিয়ে রেখেছিলেন ৫৬ দিন। এই সুপ্রতিম সরকার, রাজীব কুমার এরা, মমতার নির্দেশে। তো সেই রকমই। তো এবার আর লুকনো যাবে না।

প্রসঙ্গত, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার অভিযোগ। গ্রেফতার করা হয় রাজগঞ্জের অপসারিত BDO প্রশান্ত বর্মনকে। এই প্রশান্ত বর্মনই দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনে মূল অভিযুক্ত।  প্রথমে বেপরোয়া গতিতে র‍্যাশ ড্রাইভিং। পথচারীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা। তারপর ফিল্মি কায়দায় ঘাতক গাড়িকে ধাওয়া করে প্রত্যক্ষদর্শী এক স্কুটি চালকের আটকে দেওয়া। সোমবার রাতে এমনই ঘটনা ঘটল ইকো পার্ক থানার নিউটাউনে। গোটা ঘটনায় নাটকীয় মোড় নিল গাড়ির চালকের পরিচয় সামনে আসার পর। প্রত্যক্ষদর্শীর দাবি, এই অপসারিত BDO প্রশান্ত বর্মনই সোমবার রাত ১০টা নাগাদ, নিউটাউনে একটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীর দাবি, টাল সামলাতে না পেরে গাড়িটি একজন পথচারীকে ধাক্কা মারে। রাস্তার একদিকে ছিটকে পড়ে যান তিনি। তারপরই সকুটিচালক এক প্রত্যক্ষদর্শী গাড়িটিকে ধাওয়া করে আটকে দেন।  প্রত্যক্ষদর্শী শাকিল আহমেদ বলেন, 'এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওঁর হাতে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। উনি ধাক্কা মারার পরেও, বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরও উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে ওঁর সামনে স্কুটি লাগিয়েছি, ওঁকে আটকেছি, পুলিশ ডেকেছি। '

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget