এক্সপ্লোর

Chandana Bauri : বিজেপি বিধায়ক খুনের হুমকি দিচ্ছেন, চাঞ্চল্যকর অভিযোগ চন্দনা বাউরির গাড়ি চালকের স্ত্রীয়ের

Chandana Bauri : কৃষ্ণ কুণ্ডু ও তার স্ত্রী রুম্পা কুণ্ডুর দাবি ছাতনার বিধায়ক তথা গঙ্গাজলঘাটির বাসিন্দা সত্য নারায়ণ মুখােপাধ্যায় অভিযোগ প্রত্যাহারের জন্য রীতিমতো তাদের হুমকি দিচ্ছে।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া : বিধায়কের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর রীতিমতো মিলছে হুমকি, নিরাপত্তায় রুম্পার বাড়িতে মোতায়েন রাজ্য পুলিশ। শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে তার গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী রুম্পা কুন্ডু গঙ্গাজলঘাটি থানায় বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া জেলা আদালতে আত্মসমর্পণের পিটিশন জমা করেন। যদিও বিচারক বিধায়কের সেই পিটিশন খারিজ করে বারাসতের বিশেষ  আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

কৃষ্ণ কুণ্ডু ও তার স্ত্রী রুম্পা কুণ্ডুর দাবি ছাতনার বিধায়ক তথা গঙ্গাজলঘাটির বাসিন্দা সত্য নারায়ণ মুখোপাধ্যায় অভিযোগ প্রত্যাহারের জন্য রীতিমতো তাঁদের হুমকি দিচ্ছে। মৌখিক ভাবে এই হুমকির অভিযোগ পেয়ে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে  তার বাড়িতে মোতায়েন করা হল রাজ্য পুলিশের এক কনস্টেবলকে। এই বেশ কয়েকটা দিন আতঙ্কেই ছিল পরিবার অবশেষে পুলিশ মোতায়েনের পর তা অনেকটাই নিশ্চিন্তে রুম্পা ও তার স্বামী কৃষ্ণ কুণ্ডু। অন্যদিকে ছাতনার বিধায়ক সত্যনারায়ন মুখার্জি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

নিজের গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বিরুদ্ধে। গাড়িচালক আবার কয়েক ধাপ এগিয়ে দাবি করেছিলেন, বিধায়কের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। তিনি দাবি করেন,  দুর্গামন্দিরে বিয়ে হয়েছিল তাঁদের। পালিয়ে বিয়ে করেন তাঁরা। গাড়িচালকের অভিযোগ,  চন্দনাকে মারধর করত ওঁর স্বামী, শাশুড়ি। ঠিক যেন নাটকের ঘটনাপ্রবাহ! 

গত বৃহস্পতিবার সকালে বাঁকুড়া জেলা আদালতে আত্মসমর্পণ করতে যান বিজেপি বিধায়ক। কিন্তু  তা সম্ভব হয়নি। কারণ, বিধায়ক হওয়ায়, আত্মসমর্পণের আবেদন করতে হবে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বিশেষ আদালতে।

চন্দনা বাউড়ি এবং নিজের স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান গাড়িচালকের স্ত্রী। যার প্রেক্ষিতে, বিজেপি বিধায়ক ও তাঁর গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুর বিরুদ্ধে, ভারতীয় দন্ডবিধির ৪৯৮-এ ধারায় বধূ নির্যাতন, ৪৯৪ ধারায় বিবাহ বহির্ভূত সম্পর্ক, ৪০৬ নম্বর ধারায় বিশ্বাসভঙ্গ ও ৫০৬ নম্বর ধারায় হুমকি দেওয়ার মামলা রুজু করে।

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget