এক্সপ্লোর

Saumitra Khan : "'ত্যাগী' থেকে কীভাবে 'ভোগী' হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি", সৌমিত্রর নিশানায় দিলীপ

Suvendu Adhikari: এদিনই, মুর্শিদাবাদে অশান্তিতে নষ্ট হয়ে যাওয়া ৯টি মন্দির পুনর্নির্মাণের কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা : দিলীপ ঘোষের সস্ত্রীক জগন্নাথ মন্দির পরিদর্শন নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু চর্চা। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই পদক্ষেপ নিয়ে এবার দলের মধ্যেই বিরোধিতা। 'কোনও ব্যক্তি কী করবেন, কী করবেন না, কী বলবেন, কী বলবেন না...সেসব উত্তর আমি দেব না', বলে আগেই নিজের বিরক্তি প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সোশাল মিডিয়ায় সরব হলেন সৌমিত্র খাঁও।

একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "একজন "ত্যাগী" থেকে কীভাবে "ভোগী" হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি Dilip babu। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এঁদের তাড়িয়ে আজ নিজেই তাঁদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন "আদর্শবান পুরুষ" হওয়া যায় তা চিন্তার বিষয় ! বাংলার বিজেপির লজ্জা আপনি।"

পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে এদিন দিঘার মন্দিরে জগন্নাথ দেবের প্রাণপ্রতিষ্ঠা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এদিনই, মুর্শিদাবাদে অশান্তিতে নষ্ট হয়ে যাওয়া ৯টি মন্দির পুনর্নির্মাণের কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। সেটাও, এই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়েই। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই, আদালতের অনুমতিতে কাঁথিতে আয়োজন করা হল সনাতনী সমাবেশের। এরকম একটা পরিস্থিতিতে সস্ত্রীক জগন্নাথ মন্দির পরিদর্শন দিলীপের।

স্ত্রীকে সঙ্গে নিয়ে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছে যান দিলীপ। সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে সৌজন্য বিনিময় হয়। উত্তরীয় পরিয়ে দিলীপকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উদ্বোধনের দিনই দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপের পদার্পণ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জল্পনা বাড়িয়ে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। প্রসঙ্গত, আজ একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, মুখ্যমন্ত্রী আজই কলকাতা ফিরে আসতে পারেন। অথচ দিঘা থেকে তাঁরা ফেরার কথা ছিল কাল। কিন্তু, সম্ভাবনা তৈরি হচ্ছিল আজই ফেরার। শেষ পর্যন্ত প্রশাসনিক সূত্রে জানা যায়, তিনি আজ থাকবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনী অনুষ্ঠান করার পর তিনি দিঘায় যেখানে রয়েছেন সেখানে ফিরে গিয়েছিলেন। কিন্তু, অদ্ভুতভাবে দেখা গেল, দিলীপ ঘোষ যখন দিঘা গেট ক্রস করেছেন, তার ঠিক কয়েক সেকেন্ড আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় হঠাৎ বেরোল। মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন জিজ্ঞাসা করা হয়, তিনি কোথায় যাচ্ছেন ? তিনি জানান, জগন্নাথ মন্দিরে আর একবার ঢুকবেন। ঠিক তখনই মেন গেট দিয়ে ঢুকলেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে অপেক্ষা ছিল, কখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের দেখা হয়। এটা কাকতলীয় ব্যাপার নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget