এক্সপ্লোর

BJP Nari Samman Yatra: আগামীকাল শুভেন্দুর নেতৃত্বে 'নারী সম্মান যাত্রা', কর্মসূচির প্রস্তুতি শুরু বোলপুরে

Birbhum News: ৯ জুন, সোমবার অনুব্রত মণ্ডলের গড়েই তাঁর বিরুদ্ধে 'নারী সম্মান যাত্রা' করবে বিজেপি। নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: বোলপুর থানার IC-কে ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর আক্রমণের ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামছে বিজেপি। সোমবার অনুব্রত গড়ে 'নারী সম্মান যাত্রা' ( BJP Nari Samman Yatra) কর্মসূচি করবে গেরুয়া শিবির। থাকবেন বিরোধী দলনেতা। ইতিমধ্যেই গোটা এলাকায় ব্যানার, ফ্লেক্স লাগানো শুরু হয়ে গেছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

কর্মসূচির প্রস্তুতি শুরু বোলপুরে: বোলপুরের IC লিটন হালদারকে অনুব্রত মণ্ডলের হুমকিকাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামছে বিজেপি।  ৯ জুন, সোমবার অনুব্রত মণ্ডলের গড়েই তাঁর বিরুদ্ধে 'নারী সম্মান যাত্রা' করবে বিজেপি। নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বোলপুরে বিজেপির 'নারী সম্মান যাত্রা' কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। জায়গায় জায়গায় লাগানো হয়েছে কর্মসূচির ব্যানার, ফ্লেক্স। এই কর্মসূচি নিয়ে আলাদা করে সাংগঠনিক বৈঠকও সেরেছে বিজেপি। 

সোমবার বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় থেকে 'নারী সম্মান যাত্রা' শুরু করবে বিজেপি। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে, বিজেপির বিরুদ্ধে কলকাতায় রাস্তায় নেমেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। আর ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যকে হাতিয়ার করে রাস্তায় নামছে বিজেপি। শুধু বোলপুরই নয়, রাজ্য়ের একাধিক জায়গায় নারী সম্মান যাত্রা করবে বিজেপি। শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাস্তায় নামবেন সুকান্ত মজুমদারও। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "একদম আলাদা, এটা অন্য রালির মতো নয়। এটা নারীদের সম্মানের স্বার্থে।'' গত শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "বোলপুরের IC-র মা এবং স্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে। অপমান করা হয়েছে। ৯ তারিখ বোলপুরের মানুষ পথে নামবে। আমরা ওখানে ওইদিন নারী সম্মান যাত্রা করছি।'' এদিকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবিতে গতকাল হাওড়ায় বিক্ষোভ দেখায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হাওড়া শাখা। জি টি রোডে পঞ্চাননতলা মোড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে।

কেষ্টর কুকথা কাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়েছিল NCW। ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়। কুকথাকাণ্ডে পুলিশের জবাবে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন। মহিলা কমিশনের চিঠির উত্তর দিলেন বীরভূমের পুলিশ সুপার। NCW-র চিঠির উত্তরে বীরভূমের SP জানিয়েছেন, "বোলপুর থানার IC-র অভিযোগে ভিত্তিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু। ঘটনার তদন্ত করছেন বোলপুরের SDPO। অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget