এক্সপ্লোর

Mamata Banerjee Security: বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে মুখ্যমন্ত্রীর প্রবেশের বিরুদ্ধে মামলা! কী নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার?

Mamata Banerjee Assembly Security:বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, 'তাহলে কি সেই বিজ্ঞপ্তি মুখ্যমন্ত্রীর জন্য প্রযোজ্য নয়? স্পিকারের দেওয়া নোটিস, সেটা মানতে সমস্যা কোথায়?'

সৌভিক মজুমদার, কলকাতা: শুধু বিরোধী দলের বিধায়করাই নন, বিধানসভায় এবার থেকে নিরাপত্তারক্ষী নিয়ে ঢুকতে পারবেন না শাসক দলের বিধায়করাও। এই মর্মে পয়লা সেপ্টেম্বর থেকেই চালু হয়েছে নতুন নিয়ম। কিন্তু নিজের নিরাপত্তা নিরাপত্তা আধিকারিকদের নিয়ে কেন বিধানসভায় আসবেন মুখ্যমন্ত্রী?                              

এই প্রশ্ন তুলে এবার মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে মুখ্যমন্ত্রীর প্রবেশের বিরুদ্ধে মামলা হয়। এদিন দুই পক্ষের সওয়াল-জবাব শুনে বিধানসভার অধ্যক্ষের আইনজীবীকে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, 'বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে বিজ্ঞপ্তি মানতে সমস্যা কোথায়?'                     

বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, 'তাহলে কি সেই বিজ্ঞপ্তি মুখ্যমন্ত্রীর জন্য প্রযোজ্য নয়? স্পিকারের দেওয়া নোটিস, সেটা মানতে সমস্যা কোথায়?' হাইকোর্টের প্রশ্নের মুখে বিধানসভার অধ্যক্ষের আইনজীবীর সওয়াল, 'বিধানসভার স্পিকার, মুখ্যমন্ত্রী-এগুলি সাংবিধানিক পদ। বিরোধী দলনেতা সাংবিধানিক পদ নয়, তার জন্য বিশেষ ব্যবস্থা'।                                                                  

এরপর বিচারপতি বলেন, 'বিধানসভায় এমনিতেই নিরাপত্তা আছে, ভিতরে কেন আলাদা সুরক্ষা? মুখ্যমন্ত্রী কি বিধায়ক নন? তাহলে কেন তার ক্ষেত্রে নির্দেশ অমান্য?'। এদিকে আজ হলফনামা দিয়ে ব্যাখ্যা জানানোর দাবি বিরোধী দলনেতার আইনজীবীর। শুভেন্দু অধিকারীর আইনজীবীর উদ্দেশ্যে বললেন বিচারপতি অমৃতা সিনহা বলেন, 'বিরোধী দলনেতা কি কোনওভাবে নিরাপত্তার অভাব মনে করছেন? যদি এমন হয়, তাহলে আদালতকে জানান'।      

বিধানসভার স্পিকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ ছিল, বিধানসভায় নিরাপত্তারক্ষী প্রবেশ নিষিদ্ধ হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশেই। সেই অনুযায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গত ১ সেপ্টেম্বর নির্দেশিকাও জারি করেন। কিন্তু তাতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনও মন্ত্রীর নিরাপত্তারক্ষী বিধানসভায় ঢুকতে পারবেন না। শুভেন্দুর মতে, স্পিকার মুখ্যমন্ত্রীর রক্ষীদের বিধানসভায় প্রবেশের অনুমতি দিয়ে আদালত অবমাননা করেছেন।                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget