এক্সপ্লোর

BJP on Mamata Banerjee: "সবাইকেই আইনের কাছে মাথা নীচু করে দাঁড়াতে হবে", মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে বলল বিজেপি

Mamata Banerjee: হেস্টিংস থানা তাদের অভিযোগ পত্রে লিখেছে, উল্টোদিকের ফুটপাতে দাঁড়ানো সমর্থকদের মঞ্চের কাছে আসার জন্য ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই নাকি ব্যহত হয় গাড়ি চলাচলও।

কলকাতা: হাইকোর্টের অনুমতির পর শর্তসাপেক্ষে গত ২৮ অগস্ট ক্যাথিড্রাল রোডে সভা করেছে 'কালীঘাট তৃণমূল'। সেই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা নিয়েও এবার তৈরি হয়েছে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ও 'কালীঘাট তৃণমূল' -এর আয়োজকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করেছে হেস্টিংস থানা। পুলিশ সূত্রে খবর, এফআইআর দায়েরের পর এবার বয়ান রেকর্ড করার জন্য সময় চাওয়া হবে রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রীর কাছে। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় সময় না দিলে কী পদক্ষেপ করবে পুলিশ, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন: নীচের তিনটে তলা ডুবেছে কাদায়, ধ্বংসস্তূপের মধ্যে ত্রিশূলী বাজারে দাঁড়িয়ে রয়েছে শুধু একটিই বাড়ি

এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য বিজেপিও। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী বা অন্য কোনও বড় রাজনৈতিক দলের নেতা, কোনও রাজনৈতিক দল থেকে নির্বাচিত সাংসদ, মহান বা মহৎ কিছু নন। সবাইকেই আইনের কাছে মাথা নীচু করে দাঁড়াতে হবে। তারপর তিনি প্রমাণ করবেন যে তিনি দোষ করেছেন কি করেননি"।         

কিন্তু কী অভিযোগ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? হেস্টিংস থানা তাদের অভিযোগ পত্রে লিখেছে, উল্টোদিকের ফুটপাতে দাঁড়ানো সমর্থকদের মঞ্চের কাছে আসার জন্য ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই কালীঘাট তৃণমূলের সমর্থকরা ফুটপাত থেকে ক্যাথিড্রাল রোডের পশ্চিমদিকের রাস্তায় ভিড় করেন। অভিযোগ, এর ফলে ব্যাহত হয়ে যান চলাচল। রাস্তায় আটকে পড়ে একাধিক গাড়ি।         

পুলিশ যদিও দাবি করছে, এই সময় 'কালীঘাট তৃণমূল' -এর সভা মঞ্চের কাছে কর্তব্যরত পুলিশকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের নির্দেশের কথা মনে করিয়ে রাস্তায় না নামার আবেদন করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পুলিশের সেই আবেদন কান দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।         

এই বিষয় নিয়ে আগেই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে হাইকোর্টের অর্ডারকে ভাঙলেন? রাস্তার একটা ফ্ল্যাঙ্ক ছেড়ে করতে বলেছিল। একদম গাছের নীচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করে কী করলেন? আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্টার করতে আর ওঁর বিরুদ্ধে হাইকোর্টে যেতে। ছাড়া হবে না।"         

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Bankura Murder: কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
কালী প্রতিমা বিসর্জন ঘিরে বচসা, বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন যুবক, আটক ২
Cyclone Alert: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তোলপাড় করতে পারে এই ঘূর্ণিঝড় ? কবে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা?
Advertisement

ভিডিও

Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget