এক্সপ্লোর

BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?

TMC News : তৃণমূল ক্ষমতা হারানোর পরই... একাধিক কর্পোরেশনের বোর্ড ভেঙে গেছে।

সৌমিত্র রায় ও আশাবুল হোসেন, কলকাতা : হেভিওয়েট ৩ তৃণমূল-ত্যাগীর জন্য দরজা তো খুলল বিজেপি। বাকিদের ক্ষেত্রে কী হবে? সামনেই পুরভোট। এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্য়ও দরজা খুলবে পদ্মশিবির? তা নিয়েই এখন চলছে জল্পনা-গুঞ্জন-চর্চা।

"মনে রাখবেন, গাছের যত উঁচুতে গিয়েই বসুক না কেন, কাককে কোনও দিন পায়রার মতো দেখতে লাগবে না। তৃণমূল এক, তৃণমূলে ভাল, তৃণমূলে খারাপ - এ কী করে আমি বলতে পারি ? তৃণমূল তো তৃণমূলই।" এক সময় এটাই ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের অবস্থান। কিন্তু বৃহস্পতিবার তৃণমূলের সদ্য় প্রাক্তন তিন সাংসদকে দলে নিয়েই, রাজ্য়সভার প্রার্থী ঘোষণা করল বিজেপি। এখন প্রশ্ন হল, ওপরের দিকে হেভিওয়েট ৩ তৃণমূল-ত্যাগীর জন্য় দরজা তো খুলল বিজেপি, নিচুতলার ক্ষেত্রে কী হবে ? 

সামনেই পুরভোট। এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্য়ও দরজা খুলবে পদ্মশিবির ? তৃণমূল ক্ষমতা হারানোর পরই... কলকাতা, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল- সহ একাধিক কর্পোরেশনের বোর্ড ভেঙে গেছে। জেলায় জেলায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও পুরসভা ভাঙছে। দলে দলে কাউন্সিলরা তৃণমূল ছাড়ছেন। সবুজ সঙ্কেত পেলেই বিজেপিতে যাওয়ার জন্য় এক পায়ে তৈরি। এরইমধ্য়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত পুরভোট হবে। তিনি বলেছেন, "আগামী ৬ মাস অর্থাৎ ৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য।"

গত ১৫ জুন, মুখ্য়মন্ত্রী হওয়ার পর, যেদিন প্রথম কলকাতা পুরসভায় পা রাখেন শুভেন্দু অধিকারী, সেদিন তাঁকে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। হাসিমুখে শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কর্পোরেশন, পুরসভাগুলিতে ভোটের দিনক্ষণ ঘোষণা হলে কি নিচুতলাতেও দরজা খুলে দেবে বিজেপি ?

এ প্রসঙ্গে রাজ্য় বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "রাজনীতি সতত প্রবহমান। সতত পরিবর্তনশীল। সুতরাং যখন যেরকম হবে সাংবাদিক সম্মেলন করা হবে। আপনাদের জানিয়ে দেওয়া হবে।"

অন্যদিকে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, "ওদের সঙ্গে উপযুক্ত বা যোগ্য লোক নিশ্চয়ই নেই। নাহলে তিনজন তৃণমূল থেকে গিয়ে সঙ্গে সঙ্গে এক ঘণ্টার মধ্যে কী করে তাঁদের নমিনেশন ঘোষণা হতে পারে।"

২ দিন আগে, কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরেও বিতর্ক তৈরি হয়। নতুন চেয়ারম্যান করা হয় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে। যিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ভাই। কিন্তু,, এক্ষেত্রে বিজেপি শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে নিজেদের মতো করে বোর্ড গঠনের মতো অভিযোগ উঠেছে। যা নিয়ে হুঁশিয়ারি দিয়ে, রিপোর্ট চান শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "যাঁরা কামারহাটি থেকে এসেছেন...জানাবেন আজকে বিকেলের মধ্যে, বিকেল ৪টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে, কীসের ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটি থেকে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটি বোর্ড গঠন করেছে। এখানে সরকার এবং দল আলাদা।"

বিজেপি কোথায় কার জন্য় দরজা খুলবে, আর কোথায় দরজা বন্ধ রাখবে, তা নিয়েই এখন জল্পনা-গুঞ্জন-চর্চা। অধ্য়াপক রাজাগোপাল ধর চক্রবর্তী বলেন, "পুরসভা অধিকাংশই ভাঙনের মুখে। আমরা দেখেছি, অধিকাংশ কাউন্সিলর নানাভাবে দুর্নীতিতে জড়িয়ে আছেন। তাঁরা আসার চেষ্টা করছেন। এখন বিজেপি কী করবে সেটা তাদের ব্যাপার। এই জায়গায় দাঁড়িয়ে তাঁদের নেওয়ার তো খুব একটা প্রয়োজন নেই। বিজেপির যারা দীর্ঘদিন খেটেছেন, যারা এমএলএ সিট পাননি, তাঁরা তো চাইবেন কাউন্সিলর হিসাবে আসুক। দলের ভিতরে যে দাবি আছে সেটা তো আগে পূরণ করতে হবে, সংগঠন টিকিয়ে রাখতে হলে।"  

পুরভোটের দিনক্ষণ ঘোষণা হলেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
Advertisement

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget