এক্সপ্লোর

Manas Bhunia : বিজেপি না পুরনো দল কংগ্রেস ? কোন পথে মানস ভুঁইয়া ? তাঁর কথায়...

Suvendu Adhikari : নানান বিশ্লেষণের মধ্যেই, ফের শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা গেছে মানস ভুঁইয়ার গলায়। 

দীপক ঘোষ : তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন কয়েকদিন আগেই। এবার রাজনৈতিক পথ কী হবে মানস ভুঁইয়ার ? এই নিয়ে নানান বিশ্লেষণের মধ্যেই, ফের শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা গেছে মানস ভুঁইয়ার গলায়। 

তৃণমূলের সঙ্গে প্রায় এক দশকের সফর। গত শনিবার সেই সফর শেষ করেছেন মানস ভুঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে সবংয়ের প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন সমাজসেবা, রাজনীতির মাধ্যমে জনগণের সঙ্গে থাকবেন তিনি। এরপর প্রশ্ন, তাহলে মানস ভুঁইয়ার রাজনৈতিক জীবন এবার কোন পথে চলবে ? বিজেপি না পুরনো দল কংগ্রেস ?

প্রাক্তন মন্ত্রী ও দলত্যাগী তৃণমূল নেতা মানস ভুঁইয়া বলেছেন, "কংগ্রেস আমাকে বিতাড়িত করেছে। সেই সাসপেনশন এখনও উইথড্র করেনি।" এবিপি আনন্দর তরফে তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে আর যাচ্ছেন না ? উত্তরে মানস ভুঁইয়া বলেন, 'রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না।'

তবে তৃণমূলের পরাজয়ের পর থেকেই, অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে মানস ভুঁইয়ার গলায় বারবার শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর প্রশংসা। তিনি বলেছেন, "মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আমার জেলার ছেলে। আমি তাঁর প্রশংসা করে শুভেচ্ছা দিয়েছিলাম বলে, আমার দল বাঘের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং কথা বন্ধ করে দিল। মিটিংয়ে ডাকা বন্ধ করে দিল। আমি ভাবতেও পারি না, রাজনীতিতে সৌজন্য বলে কি কিছু থাকবে না ? আমাকে শুভেন্দুবাবু যদি ডেকে বলেন, ডক্টর ভুঁইয়া... আপনি কাজ করবেন ? আমি বলব হ্যাঁ।" যদিও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, "যতই প্রশংসা করুন, অত সহজে বিজেপিতে ঢুকতে পারবেন না, চিন্তা নেই।"

মানস ভুঁইয়ার দল পাল্টানোর ইতিহাস দীর্ঘ। যখন যেদিকে তখন তাঁর প্রশংসা। আবার দল পাল্টালেই পুরনো দলের নিন্দা। আর এখন তৃণমূল ছাড়ার পর, সেই মানস ভুঁইয়ার গলাতেই শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর প্রশংসা।

সবংয়ের ৮ বারের বিধায়ক মানস ভুঁইয়া। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য, তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে হন রাজ্যসভার সদস্য। তারপর বিধায়ক... এরপর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভার মন্ত্রী। এবারের বিধানসভা ভোটে তিনি নিজে হেরে যান। তৃণমূলেরও ভরাডুবি হয়। এরপরই তৃণমূলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেন মানস ভুঁইয়া। শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তাঁর গলায়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget