এক্সপ্লোর

BJP Audio Clip: নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচির দিনই ফেসবুকে বিস্ফোরক অডিও পোস্ট বিজেপির

Nisith Pramanik House Gherao: রাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচির দিনই ফেসবুকে বিস্ফোরক অডিও পোস্ট করল বিজেপি। দাবি, অডিওতে এক দুষ্কৃতীর সঙ্গে কথাবার্তা বলতে শোনা গিয়েছে তৃণমূল নেতাকে।

কোচবিহার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাও কর্মসূচির দিনই ফেসবুকে বিস্ফোরক অডিও (Audio Clip) পোস্ট করল বিজেপি (BJP)। তাদের দাবি, অডিওতে এক দুষ্কৃতীর (Miscreant) সঙ্গে কথাবার্তা বলতে শোনা গিয়েছে তৃণমূল নেতাকে (TMC Leader)। কী শোনা যাচ্ছে ওই কথোপকথনে? যাঁকে তৃণমূল নেতা বলে দাবি করেছে বিজেপি শিবির তিনি বলছেন, 'সকাল ৯টায় চলে যাবি, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে হবে। গুলি এমন ভাবে চালাবে, যাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। কেন্দ্রীয় বাহিনীর মাথার উপরে একটা ফায়ার করলে কাজ হয়ে যাবে।'

বিস্ফোরক অডিও পোস্ট বিজেপির...
এতেই শেষ নয়। কথোপকথনে আরও শোনা যাচ্ছে, 'কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে দুই-একটা মরলে ডিএম অফিসে বসব'। বিজেপির দাবি, পুলিশের উপর নয়। কেন্দ্রীয় বাহিনীর উপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গিয়েছে ওই অডিওয়। বিষয়টি নিয়ে পাল্টা সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। প্রতিক্রিয়ায় বললেন, 'এটি একটি অডিও তো, ছবিদুটি কার? আমরা গত কাল রাতে এফআইআর করেছি। পুলিশকে বলেছি আপনারা তদন্ত করে দেখুন, কোন ফোন থেকে কোন ফোনে গিয়েছে। এঁদের ধরার ব্যবস্থা করুন। এটা ষড়যন্ত্র। এবং এতটাই কাঁচা ও অশিক্ষিত যে একটি বাচ্চা ছেলেও টের পাবে এটি ষড়যন্ত্র।' বস্তুত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘিরে সকাল থেকেই তেতে রয়েছে রাজ্য রাজনীতি। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঙ্কার দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।। বলেছেন, 'বাড়ি ঘেরাওয়ের রাজনীতি তৃণমূল বন্ধ না করলে ৪৮ ঘণ্টার মধ্যে অভিষেকের বাড়ি ঘেরাও হবে। তৃণমূলের দ্বিগুণ জমায়েত করে ঘেরাও করা হবে অভিষেকের বাড়ি।'

কী বললেন সুকান্ত?
রাজ্য বিজেপি সভাপতির কথায়, 'এই ধরনের রাজনীতির তীব্র বিরোধিতা করছি। কারণ আমরা রাজনীতি করলেও আমাদের বাড়ির লোকেরা রাজনীতি করেন না। কিন্তু এই যে পরিবারকে ব্যতিব্যস্ত করা, যেমন নিশীথ প্রামাণিকের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তাদের আতঙ্কিত করার এই নোংরা রাজনীতি বন্ধ না হলে আমরা বাধ্য হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করব। ...৪৮ ঘণ্টার মধ্যে করব। এই নোংরা রাজনীতি বন্ধ করতে করব।' জবাবে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ' বেশি বাড়াবাড়ি করলে স্বাস্থ্যসাথীর কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন। হাত-পা ভেঙে বিনামূল্য়ে চিকিৎসা করে ফেরত দিয়ে দেওয়া হবে।'
    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget