এক্সপ্লোর

BJP Ram Nabami: ৪০০-র বেশি নতুন মিছিল, সামিল হওয়ার বার্তা হোয়াটসঅ্য়াপেও; রামনবমীর প্রস্ততি বিজেপির

BJP Ram Nabami Preparation: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মিশন রামনবমী। তৃণমূল-বিজেপি উভয় পক্ষই তাল ঠুকছে। রামনবমী উপলক্ষ্য়ে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি।

কলকাতা: রামনবমী উপলক্ষ্য়ে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি (BJP Ram Nabami)। বেহালা, কাশীপুর বেলগাছিয়া থেকে সল্টলেক রামনবমী উদযাপন সমিতির নামে পড়ছে পোস্টার, ব্য়ানার, হোর্ডিং। শোভাযাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ বার্তা পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্য়াপেও। রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে মিছিলেই বিভিন্ন জায়গায় অংশ নেবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা।

রামনবমীর প্রস্ততি বিজেপির : ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মিশন রামনবমী। তৃণমূল-বিজেপি উভয় পক্ষই তাল ঠুকছে। রামনবমী উপলক্ষ্য়ে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। কলকাতা থেকে জেলা, চলছে জোরদার প্রচার।  বাঁকুড়া থেকে বেহালা, কাশীপুর বেলগাছিয়া, সর্বত্র নজরে আসছে পোস্টার, ব্য়ানার, হোর্ডিং। বুধবার সল্টলেকের প্রায় প্রতিটি আইল্য়ান্ডে চোখে পড়েছে রামনবমীর হোর্ডিং। শোভাযাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ বার্তা পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্য়াপেও। সূত্রের খবর, রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে ৩ হাজার মিছিল হবে রবিবার। দিকে দিকে ১ লক্ষ পুজোর আয়োজন করা হবে। এবার ৪০০-র বেশি নতুন মিছিল হচ্ছে। আগে যেসব জায়গায় হত সেখানেই শুধু অস্ত্র মিছিল হবে। নতুন মিছিলে অস্ত্র থাকবে না। রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে মিছিলেই বিভিন্ন জায়গায় অংশ নেবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "কয়েকদিন পরই রামনবমী, শক্তি দেখাবেন তো? দেখাবেন তো শক্তি? জয় শ্রীরামের স্লোগান উঠবে। চারিদিকে স্লোগান উঠবে। হিন্দু শক্তি দেখাবে। এন্টালি, আর পোর্টে দুজায়গায় মিছিল করব। হনুমান জয়ন্তীতে তো উত্তর কলকাতার মিছিলে তো থাকিই। সব হিন্দু একজোট হয়ে নামব।''                 

এর মধ্য়ে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের মুখে আবার শোনা গেছে আশঙ্কার কথা। তিনি বলেন, "মুর্শিদাবাদ এবং মালদার যে অবস্থা তাতে সেই মিছিল আক্রান্ত হতে পারে বলেই আমাদের আশঙ্কা। আমরা ওখানে মাত্র ২৭ শতাংশ। রাজ্য সরকার আমাদের কোন নিরাপত্তা দেবে না। যা অবস্থা তাতে মালদহ এবং মুর্শিদাবাদ কে উপদ্রুত অঞ্চল ঘোষণা করা ছাড়া বিকল্প কোন পথ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনবার চিঠি দিয়েছি। আবার চিঠি দেব।'' তবে শুধুমাত্র কলকাতাই নয়, রামনবমীকে কেন্দ্র করে বাঁকুড়াতেও গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। একদিকে চলছে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির জনসংযোগ। সেই সঙ্গে মিছিলে, ফ্লেক্সে, পতাকায় বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের প্রচার চলছে জোরকদমে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget