এক্সপ্লোর

BJP Protest: 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করার প্রতিবাদ, পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার

The Kerala Story: 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করার প্রতিবাদে বুধবার সন্ধেয়, বারুইপুরে মিনিট পনেরো পথ অবরোধ করে বিজেপির মহিলা মোর্চা। কলেজ স্ট্রিটেও বিক্ষোভ দেখান হয়।

ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্য ও মলয় চক্রবর্তী, বারুইপুর: 'দ্য কেরালা স্টোরি'কে নিষিদ্ধ করার প্রতিবাদ। বারুইপুরে (Baruipur) মিনিট পনেরো পথ অবরোধ করল বিজেপির মহিলা মোর্চা (BJP Mohila Morcha)। কলেজ স্ট্রিটেও (College Street) বিক্ষোভ দেখান হয়। বেলঘরিয়া (Begharia) এবং শিলিগুড়িতেও (Siliguri) বিক্ষোভ দেখায় বিজেপি (BJP)। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল (TMC)।

রাজ্যে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিষিদ্ধ করেছে তৃণমূল সরকার। যার, বিরোধিতায় সরব হয়েছে বিজেপি-সহ (BJP) বিরোধীরা । 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিষিদ্ধ করার প্রতিবাদে বুধবার সন্ধেয়, বারুইপুরে মিনিট পনেরো পথ অবরোধ করে বিজেপির মহিলা মোর্চা। কলেজ স্ট্রিটেও (College Street) বিক্ষোভ দেখান হয়। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। 

শিলিগুড়ি এবং বেলঘরিয়াতেও সিনেমা নিষিদ্ধ করার প্রতিবাদ করে বিজেপি (BJP)। জাত-পাতের রাজনীতির পাশাপাশি কোনও একটি সম্প্রদায়কে হেনস্থার অভিযোগে হিন্দি ছবি 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করেছে রাজ্য সরকার।এর প্রতিবাদে, কলকাতা হাইকোর্টে  (Calcutta High Court) মামলা করেছে গেরুয়া শিবির ।

বুধবার, বিকালে বারুইপুরে (Baruipur) দলীয় পার্টি অফিসে, 'দ্য কেরালা স্টোরি'র প্রাইভেট স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল বিজেপির মহিলা মোর্চা । সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছিল। এরপরই সন্ধের দিকে, হঠাৎই সিনেমা নিষিদ্ধ করার প্রতিবাদে বারুইপুরে পথ অবরোধ করেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। পরে, পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়। এরপর, বিজেপির মহিলা মোর্চার তরফে জানিয়ে দেওয়া হয় যে, 'দ্য কেরালা স্টোরি'র প্রাইভেট স্ক্রিনিং তারা বাতিল করছে ।

বাংলায় 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করার প্রতিবাদে, কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। প্রতীকী রাস্তা অবরোধ করা হয় । রাস্তায় বসে পড়েন বিজেপির যুব মোর্চার সদস্যরা।। এ দিনও, বেলঘরিয়ার একটি সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা।

শিলিগুড়ির হাসমিচকে প্রতিবাদ মিছিল করে বিজেপি (BJP)। বাংলায় 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করার প্রতিবাদে, হাইকোর্টে ৩টে জনস্বার্থ মামলা দায়ের হল। একটি মামলা করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । আরেকটি মামলা করেছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি । 

তৃতীয় মামলাটি করেছেন রনি মণ্ডল নামে এক ব্যক্তি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিকে, ১৫ মে সুপ্রিম কোর্টে শুনানি হবে 'দ্য কেরালা স্টোরি' সংক্রান্ত মামলার ।

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget