এক্সপ্লোর

BJP: বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকাণ্ডে আরও ৭ জনকে গ্রেফতার

BJP Nabanna Rally: ধৃতদের বিরুদ্ধে কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।  

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকাণ্ডে আরও ৭ জনকে গ্রেফতার। এই নিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হল। যে পুলিশের গাড়িতে আগুন লাগায়, গ্রেফতার করা হয়েছে তাকেও, দাবি গোয়েন্দাবিভাগের। যে ব্যক্তি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগান, গতকালই লালবাজারের তরফে তাঁর ছবি প্রকাশ করা হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করা হয়। ধৃতদের বিরুদ্ধে কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।  

আগুন-তরজা

প্রসঙ্গত, এমজি রোডের ওপর, লালবাজারের কাছে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। আতঙ্কে বন্ধ হয়ে যায় আশেপাশের বহু দোকান। বিজেপি বলছে, তাদের সমর্থকরা আগুন লাগায়নি। যদিও তৃণমূল আঙুল তুলছে তাদের দিকেই। বিজেপির নবান্ন অভিযান ঘিরে এভাবেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজপথ। এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনাতেও এক জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন, মাদক ব্যবসার অভিযোগ, গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল পঞ্চায়েত সদস্য

পুলিশের গাড়িতে আগুন লাগানোর এই ভিডিও ট্যুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, "আজ শুধু বাংলা নয়, গোটা দেশ দেখল, বিজেপির গুন্ডারা ‘সিটি অফ জয়’-এর কী হাল করতে পারে। এরা ক্ষমতায় এলে কী করবে, তা ভেবে শিউড়ে উঠছি। পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ, এদের প্রত্যাখ্যান করার জন্য। এবার ভারতবাসীর পালা, এদের প্রত্যাখ্যান করার।"   

বিজেপির পাল্টা

এদিন নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে সাংবাদিকদের বলেন, "যদি কেউ অপরাধী হয়, আইন তাঁকে সাজা দেবে। যদি দলের কারুর সঙ্গে তার ছবি থাকে, পুলিশ তদন্ত করে দেখুক। যখন রাজপথে কয়েকশো  কোটি টাকার সম্পত্তি জ্বলছিল, তখন এরা কোথায় ছিল? কাউকে গ্রেফতার করেনি কেন?"  প্রসঙ্গত, বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়ি জ্বালানোর ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে এক বিজেপি কর্মীর ছবি প্রকাশ করে আক্রমণে তৃণমূল। ছবি ও ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, নিশীথ প্রামাণিক কি ব্যাখ্যা দেবেন? রাজ্য বিজেপির এই কর্মকর্তাকে মঙ্গলবার কলকাতায় আশান্তি পাকাতে ও পুলিশের গাড়িতে আগুন লাগাতে দেখা গিয়েছে। এই ব্যক্তিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ছবি তোলা জন্য পোজ দিতেও দেখা গিয়েছে। অমিত শাহকে তৃণমূলের প্রশ্ন, এবার দোষারোপ কাকে করবেন? এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি সাংসদের। পুলিশের গাড়িতে জল দিয়ে আগুন নেভাতে গিয়েছিলাম, ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে পাল্টা অভিযোগ কোচবিহারের বিজেপি যুব মোর্চা সম্পাদকের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget