এক্সপ্লোর

Soumitra Khan : 'হরিদাস ভাইপো চাকরিপ্রার্থীদের ডেকে পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে', আক্রমণ সৌমিত্র খাঁয়ের

চ্যাংদোলা করে, কাউকে আবার টেনে হিঁচড়ে টেট উত্তীর্ণ বিক্ষোভকারীদের এদিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে সরায় পুলিশ। পুলিশকর্মীর পা ধরে ঝুলে পড়লেও মেলেনি ছাড়।

কলকাতা : ক্যামাক স্ট্রিট থেকে টেট চাকরিপ্রার্থীদের পুলিশ সরিয়ে দেওয়ার ঘটনায় নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। ‘হরিদাস ভাইপো চাকরি প্রার্থীদের ডেকে পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে’, ‘এটাই ভাইপো’, ট্যুইট করে মন্তব্য বিজেপি নেতা সৌমিত্র খাঁর। প্রসঙ্গত, SSC’র আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে আশ্বাস দিলেও, চ্যাংদোলা করে, টেনে হিঁচড়ে তুলে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে অবস্থানে বসা ২০১৪’র টেট উত্তীর্ণদের।  কেন এক যাত্রায় পৃথক ফল? এই প্রশ্নে শাসকদলকে তীব্র নিশানা করেছে বিরোধীরা। পাশাপাশি রাজনীতির পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে ২০১৪’র প্রাইমারি টেটে, দুর্নীতির মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই।

টেট উত্তীর্ণদের বলপূর্বক সরাল পুলিশ

চ্যাংদোলা করে, কাউকে আবার টেনে হিঁচড়ে টেট উত্তীর্ণ বিক্ষোভকারীদের এদিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে সরায় পুলিশ। পুলিশকর্মীর পা ধরে ঝুলে পড়লেও মেলেনি ছাড়। রাস্তায় অবস্থানে বসা মহিলাদেরও টেনে-হিঁচড়ে তোলা হয়। আবার কোনও পুলিশকর্মী হবু শিক্ষকের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। কী মহিলা, কী পুরুষ, সকলকেই ঠেলে, ধাক্কা মেরে তোলা হয় গাড়িতে। 

কলকাতার ডেপুটি কমিশনার সাউথ আকাশ মাঘারিয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছয়। অবস্থানরত টেট উত্তীর্ণদের প্রথমে উঠে যেতে অনুরোধ করেন তিনি। কিন্তু অবস্থানে অনড় থাকেন চাকরিপ্রার্থীরা। আর এরপরই চাকরিপ্রার্থীদের তুলে দেওয়ার নির্দেশ দেন ডিসি সাউথ। এরপরেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ! চ্যাংদোলা করে, টেনে হিঁচড়ে, ধাক্কা মেরে সবাইকে তুলে দেওয়া হয়।

একযোগে আক্রমণ বিরোধীদের 

SSC’র আন্দোলনকারীদের সঙ্গে অভিষেকের বৈঠকের পরের দিন টেনে হিঁচড়ে তুলে দেওয়া হল টেট উত্তীর্ণদের। যা নিয়ে একযোগে আক্রমণ বিরোধীদের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'পুলিশ দিয়ে সরকার চলছে। হকের লড়াই করছে চাকরি প্রার্থীরা। তাদের সঙ্গে এই আচরণ ঠিক নয়।' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কথায়, 'এর আগেও তো মুখ্যমন্ত্রীও বৈঠকে বসেছিলেন। মুখ্যমন্ত্রী যেটা পারলেন না, সেটা অভিষেক করে দেখাবেন। চাকরিপ্রার্থীদের ওপর লাঠি চালাল, ভাবা যায় না। লোক দেখানো মিটিং করছে আবার লাঠিও চালাচ্ছে।'

আরও পড়ুন- 'অপা' অর্পিতারই, শান্তিনিকেতনের বাড়ির মালিকানা পার্থ ঘনিষ্ঠেরই, একসঙ্গে কিনেছিলেন জমি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget