এক্সপ্লোর

Abhishek Banerjee: 'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের

Debjit Sarkar: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', ব্যাখ্যা চেয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।

কলকাতা: তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমতলার কার্যালয়ের ভিতরে মিলেছে বস্তা বস্তা সাদা শাড়ি। যা দেখে অভিষেককে নিশানা করেছেন বিজেপি (BJP) নেতা দেবজিৎ সরকার (Debjit Sarkar)। 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', ব্যাখ্যা চেয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। এক্স হ্যান্ডেলে বস্তাভর্তি সাদা শাড়ির ছবি পোস্ট করে বার্তা দিয়েছেন দেবজিৎ।

এক্স হ্যান্ডেলে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার লেখেন, 'কেউ কি ব্যাখ্যা করতে পারেন, অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি? কার্যালয়ের ভেতরে সাদা শাড়ির বস্তা কেন পাওয়া গিয়েছে? এর উদ্দেশ্য কী ছিল?।' একইসঙ্গে দেবজিৎ প্রশ্ন তুলেছেন অভিষেকের অফিসে সাদা শাড়ি রাখার পরিকল্পনা নিয়েও। তিনি লেখেন, 'এর পেছনের আসল পরিকল্পনাটা কী ছিল? পশ্চিমবঙ্গের মানুষের উত্তর পাওয়ার অধিকার আছে।'

একদিকে দেবজিৎ সরকার যখন প্রশ্ন তুলেছেন অভিষেকের অফিসে মজুত থাকা সাদা শাড়ি নিয়ে, তেমনই তৃণমূল সাংসদ অভিষেক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। যেখানে অভিষেক তাঁর আমতলার অফিস ভাঙা নিয়ে পুলিশের ভূমিকা ও বিজেপির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। 'বাংলায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। গতকাল আমতলায় আমার লোকসভা কেন্দ্রের কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছে। বিজেপির গুন্ডাদের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশও ট্রাঙ্কে করে জিনিস নিয়ে যাচ্ছে। ল্যাপটপ, প্রিন্টার, নথিপত্র, টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবপত্রে ভর্তি ট্রাঙ্ক নিয়ে যাচ্ছে। এটা ভাঙাচোরা ছিল না, এটা ছিল উর্দিধারীদের চুরি। যা আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে করা হয়েছে। তাও এমন এক সময়ে যখন মামলাটি হাইকোর্টে বিচারাধীন। যাদের আইন রক্ষা করার কথা, তারাই এখন আইন ভঙ্গকারী হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা হওয়া উচিত।'

আজ, রবিবার অভিষেকের আমতলার অফিস ভাঙার কাজের জন্য এয়ার কম্প্রেসার নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ভাইব্রেটর দিয়ে দ্রুততার সঙ্গে ভাঙার কাজ করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget