এক্সপ্লোর

Sukanta Majumdar : 'আগামী দিনে পুলিশ সিধে না হলে, পিটিয়ে সিধে করব' হুঁশিয়ারি সুকান্তর

Anubrata Mandal : ২০১৩ সালে একই ভাবে পুলিশকে বোমা মারার দাওয়াই দিয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।

দক্ষিণ ২৪ পরগনা : অনুব্রত মণ্ডলের ভাষা যেন সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মুখে ! এবার পুলিশকে পেটানোর দাওয়াই বিজেপির রাজ্য সভাপতির (BJP State President)। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সভায় সুকান্ত মজুমদারের হঁশিয়ারি, 'আগামী দিনে পুলিশ সিধে না হলে, পিটিয়ে সিধে করব। দু'দিন আগে মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেছে গ্রামবাসীরা। বাংলার মানুষ জেগে উঠছে'। ২০১৩ সালে একই ভাবে পুলিশকে বোমা মারার দাওয়াই দিয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।

বিষ্ণুপুরের সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হুঙ্কার, 'আগামী দিন আসছে। দিন পরিবর্তন হচ্ছে। পুলিশ যদি সিধে না হয়, আমরা পিটিয়ে সিধে বানাব। বাংলার মানুষ সেই দিকে এগোচ্ছে। সময় এখনও আছে, সিধে হয়ে যায়। দু'দিন আগে মন্ত্রীর বাড়িতে মানুষ ঢিল ছুড়েছে। পুকুরে মাছ চুরি করতে এসে ধরা পড়েছিল। গ্রামের লোক বাড়ি ঘেরাও করে, ভাঙচুর চালায়।' তৃণমূলকে কটাক্ষের সুরও শোনা গেছে তাঁর গলাতে। সুকান্ত মজুমদার বলেছেন, 'গ্রামবাসীরা বলছে তোমরা কয়লা-গরু চুরি করবে, আর আমরা মাছ চুরি করলেই দোষ। ওই লোকজনই ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল।'

পুলিশকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেওয়ার রেশ আগেও দেখা গিয়েছে রাজ্য রাজনীতিতে। গতমাসেই দলীয় কর্মীদের হেনস্থার অভিযোগে থানায় ঢুকে পুলিশকে হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মিছিল করে খেজুরি থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতার। ওসি না থাকায় পুলিশ আধিকারিকদের ধমক দিতে দেখা গিয়েছিল তাঁকে। থানায় ঢুকে পুলিশকে হুঙ্কারের সুরে শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'পুলিশ যা করেছে, তার ফল ভুগতে হবে, সব কিছু রেকর্ড থাকবে। সরকার বিজেপির হবে, আমাদের অধীনে কাজ করতে হবে।'

গত সেপ্টেম্বরে দিলীপ ঘোষের (Dilip Ghosh) সামনেই মেদিনীপুরে বিজেপি মুখপাত্র অরূপ দাস হুঙ্কার দিয়ে বলেছিলেন, '২০২১-এর বিধানসভায় অত্যাচারের হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। লোকসভা ভোটে খড়গপুরে দিলীপ ঘোষ লড়াই করবেন। ভোট লুঠ করতে এলে পুলিশ থেকে তৃণমূল, মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। যারা ভোট লুঠ করতে আসবে তাদের বুকে গুলি করে শ্মশানে পাঠানো হবে'।                                      

আরও পড়ুন- রোহিঙ্গাদের ভারতে ঢুকিয়ে জঙ্গি কার্যকলাপে ব্যবহার ! মানব পাচারের তদন্তে চাঞ্চল্যকর তথ্য এনআইএ-র হাতে

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget