এক্সপ্লোর

Sukanta-Adhir: একই মঞ্চে পুরস্কৃত সুকান্ত-অধীর, আঁতাঁতের অভিযোগ কুণালের

Sukanta Majumdar, Adhir Chowdhury:এই পুরস্কার নিয়ে ফের আঁতাঁতের অভিযোগে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

কলকাতা: দিল্লিতে (Delhi) বেসরকারি সংস্থার তরফে একই মঞ্চে পুরস্কৃত বালুরঘাটের (Balurghat) বিজেপি (BJP) সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও বহরমপুরের (Berhampore) কংগ্রেস (Congress) সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। 

গতকাল পুরস্কার পাওয়ার পর আজ কলকাতায় ফিরলেন সুকান্ত মজুমদার। এদিকে, এই পুরস্কার নিয়ে ফের আঁতাঁতের অভিযোগে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

২০১৯ সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন সুকান্ত মজুমদার। বিজেপির টিকিটে জিতেছিলেন তিনি। সাংসদ হয়ে এই পুরস্কার পাওয়ার পর স্বাভাবিক ভাবেই খুশি তিনি। এদিন তিনি বলেন, 'মাননীয় মোদিজি শিখিয়েছেন জীবনে যে কাজটা করবেন মন দিয়ে করবেন। সবসময়ই চেষ্টা করেছি নিজের এলাকার, পশ্চিমবঙ্গের জনগণের কথা, তাঁদের সুবিধা-অসুবিধা রাষ্ট্রের সামনে অর্থাৎ লোকসভার সামনে তুলে ধরা। সামনে পঞ্চায়েত ভোট। সেই বিষয়টি মাথায় রেখে কথা বলা। সেটাই করেছি। এপিজি আব্দুল কালামের প্রতিষ্ঠিত সংস্থা এই পরিশ্রমকে সম্মান জানিয়েছে। এই সম্মান কেবল আমার একার নয়। ভারতীয় জনতা পার্টির সকল কর্মী সমর্থকদেরও। আমার লোকসভার সকল নাগরিকদের পুরস্কার।'                                                                         

সুকান্ত এও বলেন, 'বাংলা থেকে আমরা দু'জন এই পুরস্কার পেয়েছি। অধীর রঞ্জন চৌধুরী বিরোধী দলনেতা। ওঁর বলার জায়গায়ও অনেক বেশি। আমি প্রথমবার সাংসদ হিসেবে এই পুরস্কার পেয়েছি। গতবারও আমার কাছে মেল এসেছিল। সে বার গুরুত্ব উপলব্ধি করতে পারিনি। না হলে এই নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার পাওয়া হত।'                                    

আরও পড়ুন, বাঘের সংখ্যা বাড়ল সুন্দরবনে! খাদ্য সঙ্কট এড়াতে ১০০ হরিণ ছাড়ার সিদ্ধান্ত

এদিকে, এই নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'বিভিন্ন জায়গাতেই এঁদের সহাবস্থান দেখা যাচ্ছে। বাংলায় রাজ্য বিজেপি, রাজ্য সিপিএম এবং রাজ্য কংগ্রেস এরা একদম মাখোমাখো হয়ে আছে। এরা যেখানে পারছে কখনও গোপনে চুপি চুপি, কখনও বিয়েবাড়িতে, পুরস্কার মঞ্চে এরা কাছাকাছি। এসব করে কিছু হবে না। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget