এক্সপ্লোর

Sukanta Majumdar: আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত পৌঁছতে পারব : সুকান্ত মজুমদার

Kolkata Howrah Municipality Election: সুকান্ত মজুমদার বলছেন, 'আমরা তো আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত আমরা পৌঁছতে পারব।' 

কলকাতা : পুরসভা ভোটে কাদের প্রার্থী করবে বিজেপি? আসন্ন নির্বাচনে কি শরিক দলের সঙ্গে লড়বে তারা? এইসব প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, 'দেখুন প্রার্থী পার্টি করবে। আমাদের রাজ্য সভাপতি আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। আমাদের পার্টির একটা পরিকাঠামো রয়েছে। স্বাভাবিক ভাবেই আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি নীচ থেকে সবার সঙ্গে আলোচনা করে নাম তুলে আনবে। তারপর সবশেষে রাজ্য সভাপতির সম্মতি অনুসারে প্রার্থী হবে। আমাদের রাজ্য সভাপতির বক্তব্য তো পরিষ্কার যে এই রাজ্যে কোনও শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবেই আমরা এখনও পর্যন্ত কোনও শরিকি সিট শেয়ারিংয়ের ব্যাপারে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টিতে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার ২০৯টা সিট হয়েছে। আমরা তো আশা করছি ১৫০- র বেশি, আমার তো মনে হচ্ছে ১৭০-৮০টা পর্যন্ত আমরা পৌঁছতে পারব।' 

'যে ভোটেই দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা তৈরি', সুকান্ত মজুমদারের নিশানায় কে? 

বিধানসভা মডেলেই হবে পুরভোট, দেওয়া হবে 'চার্জশিট', হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার।  কলকাতা, হাওড়ায় পুরভোট নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। 'বিধানসভা ভোটের কায়দায় পুরভোটেও দেওয়া হবে রাজনৈতিক চার্জশিট। কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে চার্জশিট। বিজেপি প্রার্থী বাছাইয়ের জন্য তৈরি হবে SOP, স্বচ্ছ ভাবমূর্তিতে জোর দেবে বিজেপি', দাবি সুকান্ত মজুমদারের। 'পুরভোটে রাজ্যে একাই লড়বে বিজেপি। ১৪৪টির মধ্যে ১১০ ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপির লক্ষ্য অন্তত ১৫০ ওয়ার্ড', ঘোষণা সুকান্তর। পুরভোটের প্রস্তুতিতে কলকাতার দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার। তার সঙ্গে রয়েছেন  রাজু বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, রিতেশ তিওয়ারি। অন্যদিকে, হাওড়ায় পুরভোটের দায়িত্বে রয়েছেন রাহুল সিন্হা এবং তাঁর সঙ্গে আহ্বায়ক হিসেবে রয়েছেন সঞ্জয় সিং। 

বিধানসভা ভোটে বিরাট জয়ের পর, এবার বিজেপির নজরে কলকাতা পুরসভা। সোমবারই কলকাতা পুরসভার ভোটের জন্য় কমিটি তৈরি করে তার ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। বর্তমানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ২০৯টি করা হচ্ছে। এবারের পুরভোটে এক লড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার। হাওড়া পুরসভার নির্বাচনের জন্য় ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাজ্য়সভার সাংসদ রাহুল সিন্হাকে। আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয়কুমার সিং-কে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
Advertisement

ভিডিও

Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget