এক্সপ্লোর

BJP News : 'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি

বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ছিলেন সুদীপ রাম। ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ করা সহ একাধিক দল বিরোধী কাজের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।  

সন্দীপ সরকার , কলকাতা : খুঁটিপুজো ঘিরে এলাকায় তুলকালাম। বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কোন্দলের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়েছিল এলাকা। অভিযোগ, এন্টালি থানায় তালা লাগিয়ে রাতভর বিক্ষোভ দেখিয়েছিলেন নেতা। ২ সপ্তাহ পর অবশেষে BJP নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য বিজেপি। বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িক বরখাস্ত করল বিজেপি। 

দল বিরোধী কাজের অভিযোগে  ৭দিনের মধ্যে অভিযুক্ত নেতার জবাব তলব করল দল।  সুদীপ রামের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ছিলেন সুদীপ রাম। ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ করা সহ একাধিক দল বিরোধী কাজের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।  

ঘটনার সূত্রপাত খুঁটিপুজোকে কেন্দ্র করে। ১২ অগাস্ট, কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটিপুজো হয়। অভিযোগ, ২ দিনের মাথায় ১৪ অগাস্ট রাতে কেউ পার্কে ঢুকে সেই খুঁটি উপড়ে দেয়।  ঘটনা জানাজানি হতেই, পার্কের সমস্ত গেটে কেউ বা কারা তালা ঝুলিয়ে দেয়। এই নিয়ে একে অন্যের দিকে আঙুল তোলে বিজেপির দুই গোষ্ঠী। পার্কের সব গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় কীভাবে পুজো হবে, চিন্তায় পড়ে যান এলাকার সাধারণ মানুষ। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারের পর, শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে পার্কের একটি গেটের তালা ভাঙেন পুরসভার কর্মীরা।  

এর আগে খুঁটি উপড়ানোর প্রতিবাদে, ১৪ অগাস্ট রাতেই লোকজন নিয়ে এন্টালি থানায় হাজির হন বিজেপি নেতা সুদীপ রাম। তিনি বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ও হিন্দু সেবা দলের রাজ্য সভাপতি। থানার মেন গেটে চেন লাগিয়ে তালা ঝুলিয়ে দেন এই বিজেপি নেতা। থানার বাইরে বসে পড়েন বিজেপির কর্মীরা। ভাইরাল এই ভিডিওতে পুলিশকে হুঁশিয়ারিও দিতে শোনা যায় বিজেপি নেতাকে। থানার সামনে দেখা যায় সুদীপ রামের দাদা দিলীপ রামকেও। যিনি বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের কো কনভেনার।  ১৪ অগাস্ট সারা রাত এন্টালি থানায় তালা ঝুলিয়ে রাখা হয়। ভোরবেলা খোলা হয় তালা। 

বিজেপি নেতা দিলীপ রামের অবশ্য দাবি, ' থানায় তালা মারার পর আমি গেছি। কে তালা মেরেছে আমি জানি না। আমি সরকারি আইনজীবী, আমি এ বিষয়ে কোনও মন্তব্য করব না। ' এরপর বিজেপি এই পদক্ষেপ করল। 

              

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
Advertisement

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget