এক্সপ্লোর

BJP News: বিজেপি বনাম বিজেপি, উত্তেজনা ছড়িয়েছিল এন্টালির পদ্মপুকুরে, অভিযুক্ত নেতাকে সাময়িকভাবে বরখাস্ত

Kolkata News: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে পদ্মপুকুরে, দুর্গাপুজোর খুঁটি পুজোকে কেন্দ্র করে ব্য়াপক বিবাদ বাধে। এমনকী এন্টালি থানায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

কলকাতা : বিজেপির দুই গোষ্ঠীর দ্বন্দ্বের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছিল এন্টালির পদ্মপুকুরে। দুর্গাপুজোর খুঁটি পুজোকে কেন্দ্র করে তৈরি হওয়া ঝামেলা ছড়ায় এন্টালি থানা চত্বরেও। থানার গেটে বিজেপি নেতার তালা ঝুলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনায় কড়া পদক্ষেপ করল বিজেপি। অভিযুক্ত বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িকভাবে বরখাস্ত করে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। 

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে পদ্মপুকুরে, দুর্গাপুজোর খুঁটি পুজোকে কেন্দ্র করে ব্য়াপক বিবাদ বাধে। এমনকী এন্টালি থানায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার দু'সপ্তাহ পর, দলের নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। অভিযুক্ত বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করা হল। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। 

'দুর্নীতির বিরুদ্ধে অভিযান থামাব, এমন ভাবার কারণ নেই', TRDA দুর্নীতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী, প্রয়াত তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আর কী বললেন শুভেন্দু অধিকারী? 

কে এই সুদীপ রাম? বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এরই সঙ্গে হিন্দু সেবা দলের রাজ্য সভাপতি। ঘটনার সূত্রপাত ১২ অগাস্ট। কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে শারদোৎসবের সূচনা হিসেবে খুঁটিপুজো হয়। অভিযোগ, ২ দিনের মাথায় ১৪ অগাস্ট রাতে কেউ সেই খুঁটি উপড়ে দেয়। ঘটনা জানাজানি হতেই, পার্কের সমস্ত গেটে কেউ বা কারা তালা ঝুলিয়ে দেয়। একে অপরের দিকে আঙুল তোলে বিজেপির দুই গোষ্ঠী। খুঁটি উপড়ে দেওয়ার প্রতিবাদে, ১৪ অগাস্ট রাতেই লোকজন নিয়ে এন্টালি থানায় হাজির হন বিজেপি নেতা সুদীপ রাম। থানার প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন। বাইরে রাতভর চলে বিক্ষোভ। ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশকে হুঁশিয়ারি দিতেও শোনা যায় বিজেপি নেতা সুদীপ রামকে। 

এই প্রেক্ষাপটে দলীয় নেতার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করেছে রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। চিঠিতে লেখা হয়েছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী সময়ে ভয়ভীতি প্রদর্শন, হুমকি, জোরপূর্বক থানা বন্ধ করা-সহ একাধিক দলবিরোধী কার্যকলাপের অভিযোগ এসেছে যা অত্যন্ত লজ্জাজনক এবং দলীয় সংবিধান বিরোধী। তারপর, চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে দলবিরোধী কার্যকলাপের জন্য আপনাকে আগামী ৭ দিনের মধ্যে এই দলবিরোধী কার্যকলাপের কারণ জানাতে হবে এবং আগামী নির্দেশ না পাওয়া অবধি আপনাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হল। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget