এক্সপ্লোর

Kolkata News: সিবিআই তদন্তে অসন্তোষ, হাইকোর্টে পিটিশন অভিজিৎ সরকারের পরিবারের

Kolkata News:নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিত্‍ সরকার বলেছেন,  আসামীরা যদি বাইরে ঘুরে বেড়ায় আর আমি কোর্টে সাক্ষী দেব, এটা কীরকম ব্যপার?

 

সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা, কলকাতা:  এবার সিবিআই (CBI ) তদন্তে অসন্তোষ প্রকাশ করল নিহত বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) পরিবার। মূল অভিযুক্তদের না ধরেই ট্রায়াল শুরু করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই অভিযোগে ট্রায়ালে স্থগিতাদেশ চেয়ে, হাইকোর্টে পিটিশন দাখিল করল অভিজিতের পরিবার। CBI-কে কেস ডায়ারি পেশের নির্দেশ হাইকোর্টের।

একদিন যাঁরা CBI তদন্তের দাবি তুলেছিলেন,সেই নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল।মূল অভিযুক্তরা এখনও অধরা। এই অভিযোগে, নিম্ন আদালতের নির্দেশে CBI যে ট্রায়াল শুরু করতে চলেছে, তাতে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করল নিহত বিজেপি কর্মীর পরিবার।  

নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিত্‍ সরকার বলেছেন,  আসামীরা যদি বাইরে ঘুরে বেড়ায় আর আমি কোর্টে সাক্ষী দেব, এটা কীরকম ব্যপার? হাইকোর্টকে বলেছি, খুনিরা ঘুরে বেড়াবে, অথচ অন্য খুনিদের বিরুদ্ধে আমি কোর্টে সাক্ষী দেব, এটা হতে পারে না।

২ মে, ভোটের ফল ঘোষণার দিন, কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কয়েকজনকে গ্রেফতার করা হলেও এখনও অধরা বহু। তাঁদের মধ্যে ফেরার পাঁচ অভিযুক্তর বিরুদ্ধে হুলিয়া জারি করেছে সিবিআই। শুধু তাই নয়, ফেরারদের সম্পর্কে তথ্য দিতে পারলে, মাথাপিছু ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে CBI-কে ৩ মার্চ চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। 
কিন্তু নিহতের পরিবারের অভিযোগ, রাঘববোয়ালরা এখনও ঘুরে বেড়াচ্ছেন। তাই ট্রায়ালের উপরে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। নিহত বিজেপি কর্মীর পরিবারের আইনজীবী বলেছেন, নিহত অনেকের নাম বলে গেছিলেন। তারা ঘুরে বেড়াচ্ছে। ট্রায়াল হবে কীভাবে? হাইকোর্টে মামলা করেছি, যাতে সঠিক ট্রায়াল হয়। আসামী ধরা পড়ুক, তারপর ট্রায়াল হোক। 

অভিজিতের পরিবারের পিটিশনের প্রেক্ষিতে, CBI-কে ১ মার্চ, কেস ডায়েরি পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় SIT গঠন পুলিশের
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় SIT গঠন পুলিশের
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
Debraj Chakraborty: দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর,
দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ STF-এর, "অভিষেকেরও ঘনিষ্ঠ হওয়ার সুবাদে.."

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget