এক্সপ্লোর

BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার

TMC News: বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হলেও, বিজেপি কর্মীর মৃত্যুর মামলায় তাঁর বিরুদ্ধে সেরকম কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে গ্রেফতারির সংখ্যা সেই শূন্যই।

কলকাতা: একুশের ভোট পরবর্তী সন্ত্রাসে ছেলেকে খুন হতে হয়েছে বলে অভিযোগ। শোকে পাথর হলেও, বিচারের আশায় এখনও দিন কাটাচ্ছেন মা! মাঝে স্বামীকে হারিয়েছেন, কিন্তু ভেঙে পড়েননি। বিচার পেতে এখনও দিন গুনছেন বাগুইআটির নিহত বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের মা অণিমা দাস। ৫ বছর আগের ঘটনায়, গ্রেফতারি সংখ্যা এখনও শূন্য। 

মৃত বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের মায়ের দাবি, ‘আমি চাই, যারা আমার ছেলেকে মেরেছে এভাবে এখানে ঝুলিয়ে দিয়েছে, তাদের যেন আমি বিচার চাই। এখন কোনও সুরাহা পাইনি। আমি মুখ্য়মন্ত্রীকে বলেছি আমার বিচারটা যেন আমি পাই। সব কিছু করে (CBI তদন্ত) গেছে কিন্তু কোনও বিচার পাইনি আমি। আজ পর্যন্ত কিছু হয়নি।’

২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল বেরিয়েছিল। তার ঠিক ৩ সপ্তাহের মাথায়, ২৩ মে বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসকে খুনের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, আর পাঁচটা দিনের মতো ওই দিনও রাতে ঘুমোতে গিয়েছিলেন ২৮ বছরের যুবক। বাড়িতেই ছিলেন মা-বাবা। আচমকা রাতে ছেলেকে ঘরে দেখতে না পেয়ে, বাইরে বেরিয়ে তাঁর মা ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। 

মায়ের দাবি, ছেলেকে খুনের অভিযোগে বারবার থানার দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু প্রথমে পুলিশ অভিযোগই নিতে চায়নি। শেষমেশ ১২ জনির বিরুদ্ধে দায়ের হয় FIR। সেখানে প্রথমেই ছিল বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর নাম। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী অশান্তির তদন্তভার নেয় CBI। কেন্দ্রীয় তদন্তকারী প্রসেনজিতের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন। দেবরাজ চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করে CBI, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। 

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হলেও, বিজেপি কর্মীর মৃত্যুর মামলায় তাঁর বিরুদ্ধে সেরকম কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে গ্রেফতারির সংখ্যা সেই শূন্যই।

আরও পড়ুন:- মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ 

এ বিষয়ে আগেও সরব হয়েছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, ফের একবার তাঁকে বলতে শোনা যায়, ‘একদিন দেবরাজের লোকজন তাঁর বাড়িতে যায় এবং বাবা-মাকে অত্যন্ত মারধর করে। বলা হয়, তোদেরকে মেরে নিয়েছি। তোর ছেলেকে আর কিছু করব না নিয়ে আয়। ছেলে আসে পরেরদিন। তাঁর ছেলেকে ওই একই স্টাইলে বাড়ির বাইরে ঝুলিয়ে মেরে দেওয়া হয়। পুলিশ এখনও পর্যন্ত ঠিকঠাক কিছু করতে পারল না। বাগুইআটি পুলিশ স্টেশনকে আমি অনুরোধ করেছিলাম, CBI-কেও বলা হয়েছিল, পুরো ব্যাপারটা অদ্ভুতভাবে ঝুলে আছে।’

খুনিরা যদি পাতালে ঢুকে থাকে, সেখান থেকে বের করা হবে। হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে মৃত বিজেপি কর্মীর মা চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। তাঁর দাবি তাঁর ছেলে খুনের অভিযুক্তরাই আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢুকে, লাগাতার হুমকি দিয়ে চলেছে। 

নিহত প্রসেনজিৎ-র মা অণিমা দাসকে বলছেন, ‘যারা মেরেছে TMC করত। তারাই বলছে এখন আর কিছু করতে পারবে না। এখন আমরা বিজেপিতে চলে এসেছি। এখন আর কিছু করতে পারবে না। ওরা আগে তৃণমূল করে আমাকে হুমকি দিত। আমি ঘর থেকে বেরতে পারতাম না। এখনও হুমকি দিচ্ছে। বলছে, এখন তো বিজেপি চলেছে। এখন কেউ কিছু করতে পারবে না। ওরা বলছে আগে TMC করতাম, এখন বিজেপিতে চলে এসেছি। বিজেপিতে এসেছে বলে এখনও গ্রেফতার হল না তারা।’ তবে এখনও মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রেখেছেন নিহতের মা। তিনি জানান, ‘আশ্বাস এখনও আছে। এখনও ধরা পড়ছে না কেন, সেটা তো আর। তাঁদের ওপর (সরকারের) নির্ভর।’ 

এ নিয়ে মমতা তৃণমূল কংগ্রেস মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষকে , ‘শমীক ভট্টাচার্য যে কথাগুলি বলছে, সেগুলো গরম, গরম কথা। বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করত, তাদেরই তো আপনারা দলে নিচ্ছেন। এই কাজগুলি শমীকবাবুর আপত্তির জন্য তো থেমে থাকছে না। ছয় মাসের মধ্যে প্রমাণ হয়ে গিয়েছে যে আদি বিজেপি কর্মীরা নিজেদের দলে সুরক্ষিত নন। বেনোজল ঢুকছে তাঁদের দলে। এটা বাদ দেওয়ার ক্ষমতা শমীকবাবুর নেই।’

বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের ঠিক কী কারণে মৃত্যু হয়েছিল? সত্যিই কি তাঁকে খুন করা হয়েছে? কবে বিচার পাবে পরিবার? ৫ বছর পরও উত্তরগুলো অধরা।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
Advertisement

ভিডিও

Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget