এক্সপ্লোর

BJP News: দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?

Malda: মা দুর্গার বিদায়বেলায় ভয়াবহ খুনের অভিযোগ উঠল মালদায়। এক বিজেপি কর্মীকে প্রথমে কুপিয়ে খুন করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করতে ২ রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ।

মালদা: দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন। মালদার ইংরেজবাজারে বিজেপি কর্মী সমীর ঘোষকে খুন করল দুষ্কৃতীরা। বিজেপি করার অপরাধে তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মমতা-তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করছেন পরিবারের তরফ থেকে। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করে তৃণমূল। হামলার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। 

মা দুর্গার বিদায়বেলায় ভয়াবহ খুনের অভিযোগ উঠল মালদায়। এক বিজেপি কর্মীকে প্রথমে কুপিয়ে খুন করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করতে ২ রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায়। মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ। 

এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল কর্মীদের দিকে তুলছেন মৃতর পরিবারের লোকেরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল। মৃত সমীর ঘোষ-এর ভাই জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বিজেপি করার জন্য সমীর ঘোষকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এই ভয়ে বাড়ি থেকেও নাকি বেরতেন না তিনি। কিন্তু দশমীর দিন ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ, বাড়িতে একা ছিলেন সমীর। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে খুন করে তাঁকে।

উল্লেখ্য, গত আগস্ট মাসে একই ভাবে খুন হতে হয় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে। দুষ্কৃতীরা ফিল্মি কায়দায় শ্যুটআউট করে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে। অন্ধকারে রাস্তা আটকে পরপর গুলি। গাড়িতে থাকা বাবা-ছেলেকে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। নৃশংসভাবে খুন করা হল কংগ্রেসের নদিয়ার জেলা সহ সভাপতি আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমানকে। আর এই ঘটনা ঘিরেই ব্যাপক উত্তেজনা ছড়াল নদিয়ার নাকাশিপাড়ায়। 

রাত ৯টা নাগাদ বেথুয়াডহরি থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন সপুত্র কংগ্রেস নেতা। পুলিশ সূত্রে দাবি, নাকাশিপাড়ায় বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে, নাগাদি রেলগেটের কাছে আগে থেকেই ওঁত পেতে ছিল দুষকৃতী দল। আন্ডার পাসের ঠিক বাইরেই দাঁড়িয়েছিল একটি কালো রঙের স্করপিও। প্রত্যক্ষদর্শীদের দাবি, কংগ্রেস নেতার গাড়ি আন্ডারপাস থেকে বেরোতেই আচমকা হামলা চালায় দুষকৃতীরা। কংগ্রেস নেতার গাড়ি লক্ষ্য করে ছুটে আসে এলোপাথাড়ি গুলি। রক্তাক্ত অবস্থায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Naihati Baro Maa :নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..
নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..
West Bengal News Live : 'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
Sharadwat Mukherjee: 'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Advertisement

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget