এক্সপ্লোর

Hooghly News: বার্জে ধাক্কা মেরে মাঝগঙ্গায় উল্টে গেল নৌকা! কীভাবে বাঁচলেন আরোহীরা?

Boat Accident in Ganga: পুলিশ সূত্রের খবর নৌকায় মদ্যপান চলছিল। সেই সময়েই ওই দুর্ঘটনা ঘটে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভরসন্ধেয় নৌকাডুবি। কোনওমতে বাঁচলেন নৌকার আরোহীরা। গতকাল সন্ধেয় উত্তরপাড়া খেয়া ঘাট ও আড়িয়াদহ ফেরি ঘাটের মাঝে গঙ্গায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে রিষড়া থেকে পাঁচজন একটি ডিঙি নৌকা নিয়ে গঙ্গায় ঘুরতে বেরিয়েছিলেন। ওই দলে এক মহিলাও ছিলেন। মাঝি নিয়ে নৌকায় ছিলেন মোট ৬ জন। পুলিশ সূত্রের খবর, নৌকায় মদ্যপান চলছিল। সেই সময়েই দুর্ঘটনায় পড়ে নৌকাটি। 

সন্ধে সাতটা নাগাদ উত্তরপাড়া খেয়া ঘাট ও  আড়িয়াদহ ফেরি ঘাটের মাঝে গঙ্গায় একটি বার্জে ধাক্কা মারে ওই নৌকাটি। সেই ধাক্কায় গঙ্গায় তলিয়ে যায় নৌকা। সেই সময় নৌকায় থাকা ছয়জনই গঙ্গায় পড়ে যান। সাঁতার কেটে পাড়ে আসার চেষ্টা করেন তাঁরা। দ্রুত অন্য মাঝিরাও উদ্ধারে নামেন। তারপর খেয়া ঘাট থেকে লঞ্চে করে মাঝিরা একে একে সবাইকে উদ্ধার করেন। দুর্ঘটনার খবর পেয়ে খেয়া ঘাটে আসে উত্তরপাড়া থানার পুলিশ। নৌকায় থাকা ছয়জনকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই পাঁচজন সকলেই একে অপরের পরিচিত। নৌকায় ঘুরতে বেরিয়ে দুর্ঘটনা ঘটেছে। প্রত্য়েকেই ভাল রয়েছেন।      

নৌকাডুবির পর উদ্ধার হওয়া এক যাত্রী প্রদীপ চক্রবর্তী বলেন, 'আমরা ঘুরতে বেরিয়েছিলাম। নৌকায় মদ্যপান করছিলাম। হঠাৎ কী হল, ওরা বলছিল আস্তে আস্তে- তারপর হঠাৎ নৌকাটা পাল্টি হয়ে গেল।' আরও এক যাত্রী দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, 'সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে ছিলাম রিষড়া থেকে। প্রত্যেকেই বন্ধু আমরা। আমরা আসছিলাম, হঠাৎ বার্জের সঙ্গে ধাক্কা লাগল। ডিঙি নৌকায় গঙ্গা বিহারে বিপদ হতে পারে এটা জানা ছিল না। বেঁচে ফিরতে পারব আশা করিনি। একটা বড় নৌকা থেকে দড়ি ফেলে আমাদের বাঁচিয়েছে।'

রাজ্যে প্রায়শই নৌকাডুবির ঘটনা ঘটে। এই বছরেই ফেব্রুারিতে পিকনিক করতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কাছে নৌকাডুবি হয়। বেলগাছিয়া থেকে দাসপুরে পিকনিক করতে গিয়ে ওই ঘটনা ঘটেছিল। পিকনিক সেরে বাগনানে ফেরার পথে রূপনারায়ণ নদীতে ডুবে গিয়েছিল নৌকা। ১৮ জন ছিল ওই নৌকায়। এই বছরেই জানুয়ারিতে গুজরাতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। ভাদোদরায় একটি স্কুলের তরফে পিকনিকের সময় ওই দুর্ঘটনা ঘটেছিল। হ্রদে ডুবে গিয়েছিল নৌকা। একাধিক পড়ুয়া ও শিক্ষক মারা গিয়েছিলেন।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: 'ভর্তুকিতে শিক্ষা পেয়েছি, দেশকে ফেরানোটাও দায়িত্ব', বললেন UPSC-সফল গৌতম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget