এক্সপ্লোর

Nadia News:দাদার বাড়ি থেকে উদ্ধার ভাইয়ের দেহ, চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে

Body Of Younger Brother Recovered:দাদার বাড়ি থেকে উদ্ধার ভাইয়ের দেহ। ঘটনার পর পলাতক দাদা। পুলিশের দাবি, ভাইয়ের দেহে প্রাথমিক ভাবে আঘাতের চিহ্ন মিলেছে। নদিয়ার শান্তিপুর থানার ঘটনা।

সুজিত মণ্ডল, নদীয়া: দাদার বাড়ি থেকে উদ্ধার ভাইয়ের (Brothers Body Recovery) দেহ। ঘটনার পর পলাতক দাদা। পুলিশের দাবি, ভাইয়ের দেহে প্রাথমিক ভাবে আঘাতের চিহ্ন মিলেছে। নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) থানার ঘটনা।

কী ঘটেছিল?
পুলিশ জানিয়েছে, মৃতের নাম উত্তম প্রামাণিক। বাড়ি নদিয়ার শান্তিপুর থানার ১২ নম্বর ওয়ার্ডের মামদোপাড়া এলাকায়। তবে তাঁর দেহ শান্তিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের জলেশ্বর তিলপাড়া এলাকা থেকে উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, উত্তমের দাদা প্রবীর প্রামাণিক তাঁকে ফোন করেছিলেন। বাড়িতে কিছু কাজ আছে বলে উত্তমকে ডেকে নিয়ে আসেন প্রবীর, এমনই জানিয়েছেন পরিবারের সদস্য়রা। কিন্তু দাদার বাড়ির থেকে রাতেও না ফিরে আসায় সন্দেহ দানা বাঁধে উত্তমের পরিজনদের। ফোনে খোঁজখবরের চেষ্টা করলেও  দীর্ঘক্ষণ তা সুইচড অফ ছিল বলে জানায় যুবকের পরিবার। আজ সকালে, উত্তমের স্ত্রী প্রবীরের বাড়িতে এসে দেখেন, দরজা তালা বন্ধ অবস্থায় রয়েছে। এদিকে তাঁর স্বামীর পায়ের চটি বাইরে পড়ে রয়েছে। কোনও ক্রমে জানলা ফাঁক করে স্ত্রী দেখতে পান, স্বামীর রক্তাক্ত দেহ ঘরের মধ্যে পড়ে রয়েছে। এরপর শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে দাদা প্রবীর প্রামাণিক ফেরার। তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

ভাইপোর হাতে 'খুন'...
ঘনিষ্ঠ পরিজনের হাতে খুনের চাঞ্চল্যকর অভিযোগে আগেও তোলপাড় ফেলেছে রাজ্যে। গত বছর জানুয়ারি মাসেই যেমন জমিজমা নিয়ে বিবাদের জেরে হাসনাবাদে দুই ভাইপোর হাতে খুন হন এক ব্যক্তি। তাঁর হাত থেকেই কোদাল কেড়ে নিয়ে কোপ বসানোর অভিযোগ দুই ভাইপোর বিরুদ্ধে। সরষে ক্ষেত থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহটি। ঘটনার দিন ভোর ৫টা নাগাদ ৫৫ বছরের ভগীরথ সর্দার কোদাল নিয়ে বাড়ি থেকে জমিতে চাষের কাজ সারতে বেরোন। কিছু ক্ষণ পর সরষে ক্ষেত থেকে তাঁর দেহ উদ্ধার হয়। কোদাল দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। মৃতের পরিবার জানিয়েছে, জমি-জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরেই ভাইপোদের সঙ্গে বিবাদ চলছিল ভগীরথের। এ দিন জমিতে আল দেওয়ার সময় দুই ভাইপো এসে তাঁর উপর চড়াও হন। আল দেওয়াকে ঘিরে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি তেতে উঠলে সেই সময় ভগীরথের হাত থেকে কোদাল কেড়ে নিয়ে তাঁর মাথার পিছনে কোপ বসানো হয়।

আরও পড়ুন:ফোন চুরি গেল লন্ডনে, ফেরতও এল পনের মিনিটে !

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
Sudip Bandyopadhyay: ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget