এক্সপ্লোর

Kolkata Bomb Found: ভোটের আগে খাস কলকাতায় বোমা উদ্ধার, সরশুনায় রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে বোমা, আতঙ্ক এলাকায়

ঘনবসতিপূর্ণ এলাকায় এক ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার সঙ্গে জড়িত দু'জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা

কলকাতা: ভোটের আগে খাস কলকাতায় বোমা উদ্ধার। সরশুনায় রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে রইল বোমা। ১২৭ নম্বর ওয়ার্ডে বোমা উদ্ধারে আতঙ্ক। তড়িঘড়ি খবর দেওয়া থানায়। বোমাটি উদ্ধার করে নিয়ে যায় বম্ব স্কোয়াড। কে বা কারা বোমা রাখল, তদন্তে পুলিশ। 

ঘনবসতিপূর্ণ এলাকায় এক ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার সঙ্গে জড়িত দু'জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা। স্থানীয় দুই দুষ্কৃতী বোমা ফেলে যায়, দাবি স্থানীয়দের। দুষ্কৃতীরা বিজেপির সঙ্গে যুক্ত, দাবি এলাকাবাসীর। 

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

এমনকী এদিন কলকাতায় আদালতে বোমাতঙ্ক ছড়ায়। নগর দায়রা আদালতে বোমাতঙ্ক। মঙ্গলবার একটি হুমকি ইমেল-এ দাবি করা হয়, সিটি সিভিল কোর্টে বোমা রাখা হয়েছে। এই ইমেল পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। গোটা বিল্ডিং খালি করে দেওয়া হয়।   খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্নিফার ডগ এনে বিল্ডিংয়টিতে তল্লাশিও চালানো হয়।  

এর পাশাপাশি আসানসোল আদালতেও বোমাতঙ্ক ছড়ায়। উড়ো ফোনের জেরে বোমাতঙ্ক ছড়ায়। কোর্ট রুম ছেড়ে বেরিয়ে পড়েন আইনজীবীরা।           

প্রসঙ্গত, নির্বাচনের মুখে রাজ্যের একাধিক জেলা থেকে বহু বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে। যার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। এর মধ্যে গতকাল নদিয়ার কালীগঞ্জ থেকেও পাঁচটি সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ।                                                                                       

অন্যদিকে, ভোটের আগে রাতের শহরে ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ ১। বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডে চলল গুলি। গতকাল মহম্মদ নিয়াজ ও মহম্মদ সলমনের মধ্যে বচসা চলে। এলাকাবাসী ও পরিবারের মধ্যস্থতায় তখনকার মতো মিটে যায়। রাত ১টা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে এলোপাথাড়ি ৫-৬ রাউন্ড গুলি। মহম্মদ সলমন ও তাঁর সঙ্গীরা গুলি চালায় বলে অভিযোগ । নিয়াজের পায়ে ৩টি গুলি লাগে, ভর্তি SSKM হাসপাতালের ট্রমা কেয়ার। সলমন এলাকার কুখ্যাত দুষ্কৃতী, দাবি এলাকার বাসিন্দাদের । ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ । 

সেরা শিরোনাম

Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..
চোরবাগান কাণ্ডে গাফিলতি কার ? সাংবাদিক বৈঠকে বড় বার্তা দিলেন SIT-র তদন্তকারি আধিকারিক অবসরপ্রাপ্ত বিচারপতি, বললেন..
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget