এক্সপ্লোর

Bomb Threat: রাজ্যের বিভিন্ন আদালতের পর এবার একের পর এক পোস্ট অফিসে বোমাতঙ্ক, পাঠানো হয়েছে হুমকি ই-মেল

Bomb Scare: বিভিন্ন জেলার পোস্ট অফিসে দেখা দিয়েছে বোমাতঙ্ক। আসছে হুমকি মেলও। 

Bomb Threat: গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক আদালতে আসছিল হুমকি মেল। বলা হচ্ছিল, বোম মেরে উড়িয়ে দেওয়া হবে আদালতে। সেই আতঙ্কের রেশ কাটার আগেই এবার বিভিন্ন জেলার পোস্ট অফিসে দেখা দিয়েছে বোমাতঙ্ক। আসছে হুমকি মেলও। 

ফের বোমাতঙ্ক, এবার আনন্দপুরের পাসপোর্ট অফিসে। বৃহস্পতিবার আনন্দপুরের পাসপোর্ট অফিসে আচমকাই বোমাতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, আনন্দপুরের পাসপোর্ট অফিসে এসেছে হুমকি মেল। সেই হুমকি মেল পাওয়ার পরেই খালি করে দেওয়া হয়েছে আনন্দপুরের পাসপোর্ট অফিসের বিল্ডিং। আদালতের পর এবার একের পর এক পোস্ট অফিসে শুরু হয়েছে বোমাতঙ্ক। আসছে হুমকি মেল। বিভিন্ন পোস্ট অফিসের পাশাপাশি এই তালিকায় রয়েছে আবার জুড়েছে আনন্দপুরের পাসপোর্ট অফিসের নামও। এছাড়াও খাস কলকাতার রিজেন্ট পার্ক পোস্ট অফিসে বোমাতঙ্ক দেখা গিয়েছে। সেখানেও হুমকি মেল এসেছে বলে খবর। 

হাওড়া জেলার মেন পোস্ট অফিসে হুমকি ইমেল ঘিরে বোমাতঙ্ক ছড়ায় আচমকাই। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টোর মধ্যে বোমা ফাটবে, এমন হুমকি দেওয়া হয়েছে ই-মেলে। বোমাতঙ্কের জেরে পোস্ট অফিসের বাইরে বেরিয়ে আসেন কর্মীরা। হাওড়া থানার পুলিশকে দ্রুত খবর দেওয়া হয়। হাওড়ার মেন পোস্ট অফিসে ইতিমধ্যেই এসে পৌঁছেছে বম্ব স্কোয়াড। জোরকদমে তল্লাশি চালাচ্ছে তারা। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত দিন ২ ধরে রাজ্যের বিভিন্ন আদালতে হুমকি ইমেল এলেও শুধুই বোমাতঙ্ক ছড়িয়েছে। তল্লাশিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। কারা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে তাও এখনও স্পষ্ট নয়।

বাঁকুড়ার পোস্ট অফিসেও দেখা দিয়েছে বোমাতঙ্ক। হুমকি ই-মেল ঘিরে বোমাতঙ্ক ছড়ায় বাঁকুড়া জেলার ওই পোস্ট অফিসে। তড়িঘ়ডি কর্মী ও গ্রাহকরা বাইরে বেরিয়ে আসেন। পুরো পোস্ট অফিস খালি করে মেন গেট বন্ধ করে দেওয়া হয়। পুলিশকে খবর পোস্ট অফিসের কর্মীরাই। অন্যদিকে আবার জানা গিয়েছে, কাটোয়া পোস্ট অফিসেও বোমাতঙ্ক ছড়িয়েছে। হুমকি ই-মেল ঘিরে পোস্ট অফিসে বোমাতঙ্ক ছড়িয়েছে বলে খবর। বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুর ১.১৫ মিনিটে বোমা ফাটবে কাটোয়া পোস্ট অফিসে। এমনই হুমকি দেওয়া হয়েছে ই-মেলে। আর এই হুমকি ই-মেল পাওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় কাটোয়া পোস্ট অফিস। বাইরে বের করে দেওয়া হয় কর্মী ও গ্রাহকদের। কাটোয়া থানার পুলিশকে খবর দেওয়া হয় পোস্ট অফিসের কর্মীদের তরফে।                              

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget