এক্সপ্লোর

Keshpur Bombing : সাঁইথিয়ার পর কেশপুর, বোমাবাজিতে উড়ে গেল তৃণমূল কর্মীর হাত !

রফিকুল আলম নামে ওই তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায়  মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বীরভূমের সাঁইথিয়ার পর পশ্চিম মেদিনীপুরের কেশপুর। চরকা গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে এলাকার দখল নিয়ে সংঘর্ষের জেরে বোমাবাজিতে হাত উড়ে গেল এক তৃণমূলকর্মীর।

তৃণমূল কর্মী রক্তাক্ত

রফিকুল আলম নামে ওই তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায়  মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সিপিএম-বিজেপির উস্কানিতে অশান্তি, অভিযোগ তৃণমূলের। পশ্চিম মেদিপুরের তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর অজিত মাইতির ডাবি, বেশ কিছুদিন ধরেই অশান্তি পাকাতে উঠে পড়ে লেগেছে। তাতে বিজেপির মদত আছে বলেও মনে করছেন তৃণমূল নেতার। যদিও তিনি দাবি করেন, কেশপুর আপাতত শান্তই আছে। শেষ কয়েকবছরে গণ্ডগোল হয়নি।

বিরোধীদের সমালোচনা 
অন্যদিকে বিজেপি সর্বভারতীয় সহ সাধারণ সম্পাদক দিলীপ ঘোষের দাবি, নরেন্দ্রপুর, সাঁইথিয়া থেকে কেশপুর। পুরো বাংলা বারুদের স্তূপের উপর আছে। যাঁদের তৃণমূল কর্মী বলা হচ্ছে, তাঁরা আদতে গুণ্ডা। তারাই ভোটে জেতাচ্ছে, তারাই রাজস্ব করছে। পঞ্চায়েত ভোটের আগে বোম বনন্দুক বেরিয়ে আসছে, মানুষ আতঙ্কিত হচ্ছে। এর পরে মানুষ যাতে ভয়ে ভোট দিতে যেতে না পারেন তার ব্যবস্থা হচ্ছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও এই ঘটনায় আক্ষেপ করে বলেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে রাজ্যে। খুবই আশঙ্কাজনক পরিস্থিতি। 

সাঁইথিয়ার ঘটনা 
দিন দুয়েক আগের ঘটনা, বোমাবাজিতে রক্তাক্ত হয় বীরভূম। সাঁইথিয়ায়, এক তৃণমূল কর্মীর হাত-পা উড়ে যায় তাতে।  হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরেক নাবালক! ঘটনায় আগেই গ্রেফতার করা হয় ১২ জন তৃণমূল কর্মীকে। এখনও পর্যন্ত পঁয়ত্রিশটা বোমা উদ্ধার করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এরইমধ্যে আতঙ্কে বাড়ি ছাড়ছেন বহড়াপুরের  মহিলারা। অন্যদিকে বুধবার ফের সাঁইথিয়া বোমাবাজিকাণ্ডে গ্রেফতার করা হয় আরও ২ জনকে। ধৃতদের নাম শেখ ইসরাফিল ও শেখ শাহজাহান। সাঁইথিয়া বোমাবাজিকাণ্ডে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ১৪।  এই নিয়ে মোট ১৪ জনকে গ্রেফতার করল সাঁইথিয়া থানার পুলিশ। এদের নাম শেখ ইসরাফিল বাড়ি পরিহারপুর গ্রাম এবং শেখ শাহাজাহান বাড়ি আকুডিহি গ্রাম। বুধবার তাদের সিউড়ি আদালতে তোলা হবে। 

                                                                                                 

যাঁরা টাকার বিনিময়ে নম্বর বাড়িয়েছেন, তাঁদের গ্রেফতার করা হচ্ছে না কেন? CBI-কে প্রশ্ন আদালতের       

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget