এক্সপ্লোর

Bowbazar Chaos: ভেঙে চুরমার বাইক গাড়ি, মারধর, 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে' উত্তাল বউবাজার

Kolkata News : প্রায় ৪০-৫০ জনের একটি দল ঢুকে পড়ে গলিতে। গাছের ডাল ও লোহার রড দিয়ে প্রথমেই বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। তারপর ভাঙচুর করা হয় কয়েকটি বাইক ও গাড়ি।

 সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা :  রবিবার রাতে উত্তাল বউবাজার। যেন রণক্ষেত্র ! গলিজুড়ে কাচের টুকরো। ভেঙে চুরমার গাড়ির কাচ। বাইকগুলোর বেহাল দশা। ছুটির দিনের শেষ লগ্নে উত্তাল বউবাজারের নবীন চন্দ্র বড়াল লেন। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করেই নবীন চন্দ্র বড়াল লেনে মধ্যরাতে এই ধুন্ধুমার।

৪০-৫০ জনের দলের দাদাগিরি                                                 

রবিবার রাত ১১টার পর এলাকায় একদল বহিরাগত দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। রাতে বাইকে এবং হেঁটে এলাকায় সিনেমার কায়দায় ঢুকে পড়ে মারমুখী যুবকরা। প্রায় ৪০-৫০ জনের একটি দল ঢুকে পড়ে গলিতে। গাছের ডাল ও লোহার রড দিয়ে প্রথমেই বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। তারপর ভাঙচুর করা হয় কয়েকটি বাইক ও গাড়ি।

মহিলারাও আক্রান্ত

মুচিপাড়া থানার পুলিশের সামনেই প্রায় ৮-১০ বাড়ি এবং একটি গাড়ি ও ৪-৫টি মোটরবাইক ভাঙচুর, কাচের বোতল, থান ইট ছোড়া হয়। মহিলারাও আক্রান্ত হন বলে অভিযোগ। গোটা ঘটনায় ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে-র দিকেই আঙুল তুলেছেন নবীনচন্দ্র বড়াল লেনের বাসিন্দারা। 

 পুলিশে খবর দেন এলাকার লোকজন। কিন্তু অভিযোগ পুলিশকর্মীদের বুড়ো আঙুল দেখিয়ে তাদের উপস্থিতিতেই হামলা চালানো হয়।  স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা হামলা চালান মহিলাদের উপরও।  আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এক যুবককে।

কে ঘটাল এমন কাণ্ড?

এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দের অনুগামীরাই এইসব কাণ্ড ঘটিয়েছে। রাতে যোগাযোগের চেষ্টা করা হলেও বিশ্বরূপ দের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সকালে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, তাঁরা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, সেই কারণেই হামলা। কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ তুলেছেন তাঁরা। 

আমার কাছে কেউ কোনও অভিযোগ করেনি বলে দাবি করেছেন কাউন্সিলর বিশ্বরূপ দে। তাঁর দাবি, উল্টোদিকেই তাঁর পার্টি অফিস। কারও কিছু বলার থাকলে সেখানে এসে বলতে পারে। তাঁর মতে, লোকসভা ভোটের আগে সকলের একসঙ্গে কাজ করার কথা।  

অন্যদিকে এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। 

আরও পড়ুন : 

বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ, পুরোপুরি সারেও না, জেনে নিন COPD নিয়েই দীর্ঘায়ু হওয়ার উপায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget