BJP Inner Clash: দলীয় কর্মীকেই 'ধারালো অস্ত্র দিয়ে আঘাত' ? আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএমে, বজবজে বিজেপির গোষ্ঠীকোন্দলের অভিযোগ প্রকাশ্যে
Budge Budge BJP Inner Clash: বজবজে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে

দক্ষিণ ২৪ পরগনা: পুরভোটের আগে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। বিজেপি কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ। গুরুতর জখম দেবাশিস পাল নামের ওই বিজেপি কর্মী, এইমুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এ চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন। বজবজ ২ নম্বর ব্লকের ডোঙারিয়া স্কুলমোড়ে দশমীর দিন এই ঘটনা প্রকাশ্যে আসে।
শুভঙ্কর অধিকারী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ
গোটা ঘটনার পর, বজবজের ৫ নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর অধিকারী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।মণ্ডল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে মারধর, কটূক্তি, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ প্রকাশ্যে এসেছে।বজবজের ৫ নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর অধিকারীর বিরুদ্ধে তোলাবাজি, সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে বিজেপির অপর গোষ্ঠীর। তাঁদের দাবি,’আমরা বিজেপি কর্মী, কিন্তু মণ্ডল সভাপতির সঙ্গে নেই’, অভিযোগ বিজেপির একটি গোষ্ঠীর।
"৪ মে-র পর বিজেপি দলে যোগ,তোলাবাজির অভিযোগ নেই, পুলিশ তদন্ত করুক"
৪ মে-র পর বিজেপি দলে যোগ, তোলাবাজির অভিযোগ নেই, পুলিশ তদন্ত করুক, পাল্টা দাবি শুভঙ্কর অধিকারীর। ৫ জনের নামে নোদাখালি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।ইতিমধ্যেই গ্রেফতার দেব অধিকারী মণ্ডল সভাপতি ঘনিষ্ঠ। ধৃতের পুলিশ হেফাজত হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলেই খবর পুলিশ সূত্রে।
বিজেপি কর্মীকে মার
গত এপ্রিল মাসে উত্তর ২৪ পরগনা জেলার উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল। ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বুথের কাছেই হামলার অভিযোগ প্রকাশ্যে আসে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলেছিলেন বিজেপি নেতা সৌরভ শিকদার।
সৌরভ শিকদারের অভিযোগ ছিল, ‘৬ নম্বর ওয়ার্ড । উত্তর দমদম পুরসভার কাছে একটি বুথে আমাদের কর্মী অর্পণ পালের ওপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে। ওখানে তৃণমূলের একটা গুন্ডা আছে। তাঁর নাম সৌরভ সরকার। যাকে পিকু বলে ডাকে। কাপুরুষের মতো গলির মধ্যে একা তাঁকে ব্লেড দিয়ে পিঠে আক্রমণ করেছে। এই সৌরভ সরকারের নামে আমরা সকাল থেকে নিমতা থানায় বারংবার অভিযোগ করেছি। যে, সে ওখানে জমায়েত করছে। লোকদের প্রভাবিত করছে। যখনই কেন্দ্রীয়বাহিনী গেছে, কেন্দ্রীয়বাহিনী দেখে পালিয়ে গেছে। তারপর কাপুরুষের মতো এই হামলা করেছে।’
Before You Go
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল






















