এক্সপ্লোর

Budget 2026: "বাজেট" নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য অমিত মিত্রের !

Amit Mitra On Budget 2026 : ভোটের আগে বিহার-অন্ধ্রকে ঢালাও বরাদ্দ, পশ্চিমবঙ্গের প্রাপ্তি প্রায় শূন্য, কী প্রতিক্রিয়া অমিত মিত্রের ?

কলকাতা: ভোটের আগে বিহার-অন্ধ্রকে ঢালাও বরাদ্দ, পশ্চিমবঙ্গের প্রাপ্তি প্রায় শূন্য। পাওয়ার তালিকায় শুধু শিলিগুড়ি-বারাণসী হাইস্পিড রেল করিডর ও ডানকুনি-সুরাত ফ্রেট করিডর। ইতিমধ্য়েই এই ইস্যুতে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়। এবার ক্ষোভপ্রকাশ অমিত মিত্রের।এদিন অমিত মিত্র বলেন, 'বাজেটে সাধারণ মানুষদের জন্য কিছুই করেনি কেন্দ্র। কেন্দ্রীয় সরকার শিক্ষা নিয়ে ভাবে না। সবাই শিক্ষায় বাজেট বাড়াচ্ছে, মোদি সরকার কমাচ্ছে। IT-তে পশ্চিমবঙ্গ কিছুই পায়নি।'এদিন তিনি আরও বলেন, এই বাজেটে মানুষের স্বার্থে, কতগুলি জিনিস এরা কমিয়ে দিয়েছে। 

আরও পড়ুন, কাল থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, দেখে নিন হেল্পলাইন নম্বরগুলি ; থাকবে অতিরিক্ত বাস, অ্যাম্বুলেন্স

আর কয়েক মাস বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট!তার আগে মোদি সরকারের বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ! কিন্তু পশ্চিমবঙ্গ কী পেল? তাদের ঝুলি কি ভরল?রাজ্য়বাসীর আশা কি পূরণ হল? বাজেটে পশ্চিমবঙ্গের 'প্রাপ্তি'-র ডিভিডেন্ড কি ভোটে পাবে রাজ্য় বিজেপি? না কি বাজেট 'অসন্তোষ'কে হাতিয়ার করে বিজেপিকে আরও চেপে ধরবে তৃণমূল? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এটা সম্পূর্ণ বঙ্গ বিরোধী। বাংলার প্রতি বিমাতৃসুলভ বাজেট। 
 
গত বছর বিহারে বিধানসভা ভোট ছিল। তার আগের বাজেটে বিহারের জন্য় ঝুলি উপুড় করে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। বিহারের জন্য় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি পটনা বিমানবন্দর সম্প্রসারণ ৪টি নতুন গ্রিনফিল্ড ও ব্রাউনফিল্ড বিমানবন্দর IIT পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থবরাদ্দ এবং বিহারে মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ডের মতো গুচ্ছ গুচ্ছ প্রকল্প ঘোষণা করছিলেন নির্মলা সীতারমণ। তার আগে ২০২৪ সালে লোকসভা ভোটের পর সরকার গড়তে মোদিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছিলেন চন্দ্রবাবু নায়ডু। 
 
এরপর বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটি টাকার 'বিশেষ প্যাকেজ' দেয় মোদি সরকার। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে ভোটের আগে মোদি সরকারের বাজেটের দিকে নজর ছিল সবার! চোখে পড়ার মতো প্রকল্প বলতে বাংলা পেল বারাণসী-শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর ডানকুনি-সুরাট কার্গো ফ্রেট করিডর আর দুর্গাপুরে শিল্প করিডর।কেন্দ্রীয় অর্থমন্ত্রী  নির্মলা সীতারমণ বলেন, পরিবেশবান্ধব যাত্রী পরিবহণ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে আমরা ৭টি হাই স্পিড রেল করিডর বিভিন্ন শহরের মধ্যে বৃদ্ধির সংযোগকারী হিসেবে গড়ে তুলব। এগুলি হল, মুম্বই থেকে পুণে, পুণে থেকে হায়দরাবাদ, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু,  দিল্লি থেকে বারাণসী, বারাণসী থেকে শিলিগুড়ি। 

 মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, পশ্চিমবঙ্গের জন্য় তারা কী দিয়েছে, কিছু না।  বড় বড় কথা বলেছে, কিছু দেয়নি। যে ফ্রেট করিডরের কথা বলেছে ডানকুনি থেকে,  ওটা রেলওয়ে বাজেটে, ২০০৯-এ আমি পেশ করেছিলাম, সেখানে আপনারা দেখবেন আমি উল্লেখ করেছিলাম ডানকুনি এবং অমৃতসর নিয়ে। তাহলে কি ভোটের আগে বিহারকে যে গুরুত্ব নরেন্দ্র মোদি দিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে দিলেন না?বাজেটের প্রাপ্তি-অপ্রাপ্তির কোনও প্রভাব কি বিধানসভা ভোটে পড়বে?উত্তর মিলবে কয়েক মাস বাদেই।

 

সেরা শিরোনাম

Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
Manoj Tiwary: মনোজ তিওয়ারির কার্যালয়ে উদ্ধার ত্রাণ সামগ্রী, হকি স্টিক ও জমির দলিল, আর কী কী মজুত ছিল ?
মনোজ তিওয়ারির কার্যালয়ে উদ্ধার ত্রাণ সামগ্রী, হকি স্টিক ও জমির দলিল, আর কী কী মজুত ছিল ?
West Bengal News Live : উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
Mahua Moitra: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget