এক্সপ্লোর

Burdwan Shootout: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, কাঠগড়ায় দলেরই একাংশ

নিহত তৃণমূল কর্মীর নাম দুলাল শেখ। পুরনো আক্রোশের জেরেই খুন বলে অভিযো জানিয়েছে পরিবার। ঘটনায় তৃণমূলেরই একাংশের বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের হয়েছে। 

রানা দাস, বিটন চক্রবর্তী, আশাবুল হোসেন, কেতুগ্রাম: বর্ধমানের (Burdwan) কেতুগ্রামে (Ketugram) শ্যুটআউট (Shootout), খুন তৃণমূল কর্মী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে বলে খবর। নিহত তৃণমূল কর্মীর নাম দুলাল শেখ। পুরনো আক্রোশের জেরেই খুন বলে অভিযো জানিয়েছে পরিবার। ঘটনায় তৃণমূলেরই একাংশের বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের হয়েছে। 

মাথায় গুলি করে খুন: পঞ্চায়েত ভোটের আগে কেতুগ্রামে খুন হলেন তৃণমূল কর্মী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করা হয় দুলাল শেখকে। দলের লোকেরাই খুন করেছে বলে অভিযোগ করেছেন মৃত তৃণমূল কর্মীর দাদা। আজ সকাল ১০টা নাগাদ কেতুগ্রামের আমগড়িয়া বাজারে চায়ের দোকানে বসে থাকার সময়, তৃণমূল কর্মী দুলাল শেখকে গুলি করে দুষ্কৃতীরা। বালির ব্য়বসার সঙ্গে যুক্ত ছিলেন ওই তৃণমূল কর্মী। পরিবারের লোক দলীয় কোন্দলের অভিযোগ করলেও, তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

তৃণমূলের লোকেরাই মেরেছে, গোষ্ঠীদ্বন্দ্বের এই অভিযোগ অস্বীকার তৃণমূলের। যদিও মৃতার স্ত্রীর দাবি, ব্য়ক্তিগত শত্রুতার জেরেই খুন হতে হয়েছে তাঁর স্বামীকে। নিহত তৃণমূলকর্মীর স্ত্রীর দাবি, ব্য়ক্তিগত শত্রুতার জেরে খুন। 

মহিলাকে খুনের ঘটনা: সূত্রের খবর, ৪ মাস আগে, কেতুগ্রামে এক মহিলাকে খুনের ঘটনায় নাম জড়ায় তৃণমূল কর্মীর স্ত্রীর। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। গত সপ্তাহেই ছাড়া পেয়েছেন তিনি। সেই শত্রুতার জেরেই খুন বলে মনে করছেন মৃতের স্ত্রী। ব্য়বসায়িক শত্রুতার জেরে খুন? পাশাপাশি উঠে আসছে আরেকটি কারণ। খুনর নেপথ্যে ব্য়বসায়িক শত্রুতা রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় খুনের মামলা রুজু করেছে কেতুগ্রাম থানা। 

মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন: মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় তৃণমূল কর্মীকে (TMC Worker) কুপিয়ে খুন। গভীর রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি কোপ মারা হয়। যারপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

'কয়েকমাস আগে এশাদুলের ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ করা হয়', অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল অভিযুক্তরা, দাবি নিহতর পরিবারের। হামলার নেপথ্য়ে কংগ্রেস, অভিযোগ তৃণমূলের। পাল্টা অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন এসপি।

কয়েকমাস আগে আক্রান্ত ছেলে: মুর্শিদাবাদের হরিহরপাড়ার মালপাড়া এলাকার মৃত তৃণমূল কর্মীর ছেলে কয়েকমাস আগে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। যে সময় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসাপাতেল ভর্তি করতে হয়েছিল। মাঝে বেশ কিছু সময় কেটে গেলেও তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি বলেই পরিবারের দাবি। সেই ঘটনার জেরে পুলিশে যে অভিযোগ দায়ের হয়েছিল তা তুলে নিতে এশাদুলের পরিবারের ওপর বারবার চাপ তৈরি করা হচ্ছিল বলেই তাঁদের অভিযোগ।   

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget