এক্সপ্লোর

Burdwan University: পড়ুয়াদের 'আবদারে' স্থগিত! TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিয়ে ব্যাখ্যা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

East Burdwan News: তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের দিনই পরীক্ষা নিয়ে, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের এই কড়া অবস্থানের আবহেই, উল্টো ভূমিকা নিল বর্ধমান বিশ্ববিদ্য়ালয়।

কলকাতা: বৃহস্পতিবারই হবে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের পরীক্ষা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য় পরীক্ষার দিন না বদলে শেষ অবধি নিজের অবস্থানেই অনড় রইলেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। এই কড়া অবস্থানের আবহেই, উল্টো ভূমিকা নিল বর্ধমান বিশ্ববিদ্য়ালয়। একেবারে শেষবেলায় বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিতের ঘোষণা করলেন বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য। তাঁর দাবি, পড়ুয়াদের আবদার রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে সমাবেশ। আর বৃহস্পতিবারই হবে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের পরীক্ষা। কোনও রাজনৈতি দলের সভা-সমাবেশের জন্য় পরীক্ষা বদলানো যায় না। এই কথাতেই শুরু থেকে শেষ অবধি অনড় রইলেন কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। পাল্টা শুরুর মতোই শেষ অবধিও তাঁকে লক্ষ্য় করে আক্রমণ শানাল তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের দিনই পরীক্ষা নিয়ে, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের এই কড়া অবস্থানের আবহেই, উল্টো ভূমিকা নিল বর্ধমান বিশ্ববিদ্য়ালয়। একেবারে শেষবেলায় বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছেন বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য। তাঁর দাবি, তেমন কোনও গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল না। পড়ুয়াদের আবদার রাখতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ বলেন, "M.A বাংলা টার্ম পেপার এবং ভাইভা ...ছিল এম এর তার সঙ্গে কমিউনিটি এনগেজমেন্ট ভাইভা ছিল পোস্ট গ্রাডুয়েট কোর্স এর সঙ্গে বাংলা বিভাগের আরও কিছু ১১টার সময় ছিল, সেটা পোস্টপন করেছি। আমাদের ছাত্রদের আবদার ছিল ওরা কলকাতা যেতে চায়। আর কালকের পরীক্ষাটা এমন কিছু মাহাত্ম্য়পূরণ নয় এটা যদি পরেও নেওয়া যায় ওরা করে ফেলতে পারবে। এটা রেগুলার পরীক্ষা যেমন হয় এটা ইন্টারনাল এক্সাম। ক্য়ালকাটা ইউনিভার্সিটি আলাদা মতাদর্শ। ছাত্রদের আবদার তো রাখতে হবে।''

এদিকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য শান্তা দত্ত দে বলেন, "পরীক্ষা তো হবেই। যেমন হওয়ার তেমন হবে। আমি তো বলব ভয় যেমন ছোঁয়াচে, সাহসও তেমন ছোঁয়াচে। কন্ট্রোলার সাহেব, সবাই সাহস অর্জন করেছেন। ছেলেখেলা তো নয় এটা। আমরা এরকম একটা কারণের জন্য় পরীক্ষা পিছতে পারি না। পার্টি এবং সরকারকে গুলিয়ে আমি অনন্ত ফেলতে চাই না। গুলিয়ে যাওয়ার মতো বহু কারণ আছে। ওরা পার্টির মতো পার্টি প্রতিবাদ করছে। কিন্তু সরকারের বোঝানো উচিত। এই চেয়ারে সেই মানুষেরই বসা উচিত, যাঁর সম্পূর্ণ অ্য়াকাডেমিক স্বাধীনতা থাকবে। কোনও রাজনৈতিক দল তাঁকে নির্দেশ দেবে না। এই ডেটগুলো কিন্তু উপাচার্য ঠিক করেনি। সব ভাগ করা আছে। আমার ইচ্ছা হল, এই এই ডেটে পরীক্ষা করে দিলাম। এমন হয় না। এই পরীক্ষার জন্য় এক্সপার্ট মানুষজন বসে কাজ করেছেন। এর একটা দিন এদিক-ওদিক করা মানে ভীষণ বিপদ। ভীষণ মুশকিল।''

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget