এক্সপ্লোর

Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের

Bus Fare Hike: পরিবহনমন্ত্রী অর্জুন সিংহ এই বিষয়ে মনে করেন য়ে, মানুষের ভাল পরিষেবা পাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ।

কলকাতা: পুজোর পরেই বেড়ে যেতে পারে বাসের ভাড়া? পুজোর পরে, বাসের ভাড়া এবং পরিষেবা সংক্রান্ত ফের বৈঠক হতে পারে বাসমালিকদের সঙ্গে, আজ বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর জানালেন পরিবহনমন্ত্রী অর্জুন সিংহ। এদিন পাশাপাশি তিনি এ ও জানান, ২০১৮ থেকে বাসের ভাড়া বাড়েনি। এর ফলে একেবারেই পরিষেবার উন্নতি হচ্ছে না। বরং আরও অবনতি হচ্ছে। সেই কারণে, পুজোর পরে যেমন বাস ভাড়া বাড়বে, তেমনই উন্নত হবে পরিষেবাও। পরিবহনমন্ত্রী অর্জুন সিংহ এই বিষয়ে মনে করেন য়ে, মানুষের ভাল পরিষেবা পাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। যেহেতু সামগ্রীকভাবে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে সমস্ত কিছুরই দাম বেড়েছে, সেই কারণে বাসের ভাড়া বাড়ানোটা ভীষণ স্বাভাবিক।

পুজোর পরেই কি বাড়বে বাস ভাড়া?

এদিন অর্জুন সিংহ বলেন, 'পুজোর আগে বাস ভাড়া বাড়ানোর কথা ভাবছি না। কিন্তু পুজোর পরে বাস ভাড়া বাড়ানোর কথা ভাবা হচ্ছে। সুযোগ-সুবিধাও বাড়াত হবে, পাশাপাশি ওদেরও দেখতে হবে।' তিনি আরও জানান, ২০১৮ সাল থেকে বাস ভাড়া বাড়েনি। এর ফলে দিনে দিনে বাসের পরিষেবা থেকে শুরু করে অন্যান্য সুযোগ ক্রমাগতই কমে গিয়েছে। সেই বিষয়টার ওপরেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী। নির্বাচনের আগে বিজেপি জানিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসের পরিষেবার সুবিধা দেবেন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফরের সুযোগ দেওয়াও হয়েছিল। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে হলে, পিঙ্ক কার্ড করাতে হবে মহিলাদের। যদি কোনও মহিলা বাস ভাড়া সইচ্ছায় দিতে চান, তাহলে তাঁরা দিতে পারেন।

অন্যদিকে, বাঁকুড়ার রায়পুরে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। আহত হলেন অন্তত ১৮ জন যাত্রী। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে রায়পুর গ্রামীণ হাসপাতালে। রায়পুর থেকে ঝাড়গ্রামের দিকে আসছিল ওই বাসটি। ৯ নম্বর রাজ্য সড়কে রায়পুরের কাছে ঘটে এই দুর্ঘটনা। বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে রায়পুরের নিকট একটি বেসরকারি বাস উল্টে ১৮ জন আহত। বাসটি রায়পুর থেকে ঝাড়গ্রামের দিকে আসছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপত্তি ঘটেছে। ঘটনাস্থলে মুহূর্তেই পৌঁছয় স্থানীয় বাসিন্দা ও রায়পুর থানার পুলিশ। ইতিমধ্যেই আহত যাত্রীদের উদ্ধার করে রায়পুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget