এক্সপ্লোর

Buxa Tiger Reserve: বক্সার জঙ্গলে ছাড়া বাঘ চলে গিয়েছে অসমে! চলছে জিপিএস ট্র্যাকারে নজরদারি, কী বলছেন বনমন্ত্রী?

Royal Bengal Tiger: গত শুক্রবার বক্সার একটি বাঘ কুমারগ্রাম হয়ে অসমের কোকরাঝাড় জেলার রাইমোনা জাতীয় উদ্যানে প্রবেশ করে। এই খবর সামনে আসতেই বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘের গতিবিধি নিয়ে চর্চা শুরু হয়েছে।

আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ছেড়ে প্রতিবেশী রাজ্য অসমে পাড়ি দিয়েছে বাঘ। গত শুক্রবার কুমারগ্রাম হয়ে অসমের কোকরাঝাড় জেলার রাইমোনা জাতীয় উদ্যানে প্রবেশ করে বাঘটি। এই খবর সামনে আসতেই বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘের গতিবিধি নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে বন দফতরের দাবি, বাঘটির উপর জিপিএস ট্র্যাকারের মাধ্যমে নজর রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ে অসমের বন দফতরের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।           

আরও পড়ুন: দীপাবলির কেনাকাটায় UPI করতে গেলে যদি বাড়তি টাকা চায় দোকান, কী করবেন?

জানা গিয়েছে, গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে একটি বাঘ এনে বক্সার গভীর জঙ্গলে ছাড়া হয়েছিল। বাঘটির গতিবিধি পর্যবেক্ষণের জন্য তার শরীরে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা-সহ কলার আইডি বসানো হয়েছিল। সেই প্রযুক্তির সাহায্যেই বাঘটির অবস্থান ও চলাফেরার উপর নজর রাখছিল বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ।           

শুক্রবার বাঘটি বক্সার জঙ্গল পেরিয়ে অসমের রাইমোনা জাতীয় উদ্যানে প্রবেশ করে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসার পর বক্সা বন দফতরের আধিকারিকরা অসমের বন দফতর এবং রাইমোনা জাতীয় উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বক্সার আধিকারিকরা সেখানে গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবরও নেন।           

এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাঘটির অসমে চলে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। তাঁর বক্তব্য, বাঘের চলাচলের কোনও নির্দিষ্ট সীমানা নেই। সীমানা মানুষের তৈরি। নতুন এলাকায় ছাড়া হলে বাঘ সাধারণত কিছু সময় ধরে নিজের বিচরণক্ষেত্র চিহ্নিত করে এবং পরে নির্দিষ্ট এলাকায় ফিরে আসতে পারে।           

আরও পড়ুন: নবগ্রামে জাতীয় সড়কে পুলিশের তল্লাশি, উদ্ধার বিপুল মোবাইলের যন্ত্রাংশ, গ্রেফতার ২

মন্ত্রী জানান, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (NTCA)-র নির্দেশিকা মেনে বাঘটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। অসম সরকারকেও সতর্ক করা হয়েছে। তবে বাঘটিকে ফিরিয়ে আনার জন্য কোনও রকম বলপ্রয়োগের পরিকল্পনা নেই। অযথা বিরক্ত না করে স্বাভাবিকভাবে তার চলাচলের উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি, বক্সা ব্যাঘ্র প্রকল্পে ভবিষ্যতে আরও বাঘ আনার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী।               

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget