এক্সপ্লোর

By Election 2026: ২ কেন্দ্রে প্রার্থী-ঘোষণা নিয়ে সিদ্ধান্তের কথা জানাল ঋতব্রত তৃণমূল, একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আখরুজ্জামান...

By Election 2026 Ritabrata TMC Candidate List: ২ কেন্দ্রে প্রার্থী নিয়ে বড় ঘোষণা ঋতব্রত তৃণমূল-এর, কী জানালেন আখরুজ্জামান ?

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ৬ অক্টোবর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরির ৫ টি বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনে উপনির্বাচন রয়েছে। ওইদিন ভোট হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনেও। ৯ অক্টোবর হবে উপ নির্বাচনের ফল ঘোষণা। উপনির্বাচনে আজ বিকেলের পরই প্রার্থী ঘোষণা করবে ঋতব্রত তৃণমূল, এবিপি আনন্দকে জানালেন বিধায়ক আখরুজ্জামান।

আরও পড়ুন, পুরভোটে মেয়র হবে কালীঘাট তৃণমূলের, বড় দাবি কুণাল ঘোষের, কী প্রতিক্রিয়া বাকিদের ?

এদিন তিনি বলেন, দুটো আসনে আমরা, প্রার্থীর তালিকা আমরা পেয়ে গিয়েছি। আমরা আজকে বিকেল ৪টেয় তৃণমূল ভবনে, আমাদের কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব বসবেন। বসে আজকের ফাইনাল করবেন। এবং আজকে ফাইনাল হয়ে গেলেই আজকে   সন্ধ্যার মধ্যে প্রার্থী ঘোষণা করতে পারি, আশা করতে পারি।’

এবিপি আনন্দ: আপনারা একসময় প্রস্তাব দিয়েছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যদি দাঁড়ান তাহলে আপনারা প্রার্থী দেবেন না। সেক্ষেত্রে দুটো কেন্দ্রেই প্রার্থী দিতে হবে..

বিধায়ক আখরুজ্জামান: আমরা তো চেয়েছিলাম যে, আবার নির্বাচিত হয়ে বিধানসভায় (WB Assembly) আসুন। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে উনি জেনারেল নির্বাচনে জিততে পারেন না, বাই ইলেকশনে গতবার জিতেছিলেন। এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে, বাই ইলেকশনে ওনাকে নির্বাচিত করে, বিধানসভায় আমরা আসার সুযোগ করে দেব। সেই সুযোগ উনি নেননি। উনি কী করবেন, ওনার নিজের ব্যাপার। 

এবিপি আনন্দ: তাহলে আজকেই বিকেল চারটের পর প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন ?

বিধায়ক আখরুজ্জামান: আশা করা যেতে পারে, আমাদের কর্মসমিতি আজকে চারটের সময় বসবেন, আমরা তো একক সিদ্ধান্ত ঘোষণা করার ব্যাপার নয়। সকলে কালেকটিভলি বসব। বসে আমরা সর্বসম্মত হয়ে আশা করতে পারি, আজকে প্রার্থী ঘোষণা (Candidate List) করে দিতে পারব।

মুখ্য়মন্ত্রীর ছেড়ে যাওয়া নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ৬ অক্টোবর উপনির্বাচন হবে। এই কেন্দ্র নিয়ে চূড়ান্ত তৎপরতা নন্দীগ্রামের বিজেপি শিবিরে। নন্দীগ্রামের ৫টি মণ্ডলের দায়িত্ব দেওয়া হয়েছে ৫ বিজেপি বিধায়ককে। নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিআইও। তাদের প্রার্থী, শান্তিগোপাল গিরি। জোড়াফুল নিয়ে টানাপোড়েন 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'-এর মধ্যে। আর এই দড়ি টানাটানির মধ্যেই, উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।  নন্দীগ্রামে 'কালীঘাট তৃণমূল'-এর প্রার্থী হচ্ছেন সঞ্চিতা প্রধান দে, মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন রবিউল আলম চৌধুরী।  

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
Babun On Abhishek: অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ
দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ
School Book Name Change: পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
Advertisement

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget