এক্সপ্লোর

Avijit Gangopadhyay : সিবিআই তদন্ত নিয়ে ‘আশাহত’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ! চমকে দেবে তাঁর মন্তব্য

Calcutta HC Justice Abhijit Gangopadhyay : একাধিক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা : দুর্নীতির মূলে যেতে একাধিক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই বিচারপতি এখন সিবিআই তদন্ত নিয়ে আশাহত ? চমকে দেবে তাঁর মন্তব্য। তিনিই কি না এখন সিবিআই নিয়ে খুশি নন !

হাইকোর্টে একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘ডজন খানেক সিবিআই, শেষে নোবেল প্রাইজের মত হবে!’ বিচারপতি বলেছেন, ‘মনে হচ্ছে সিবিআই-এর (CBI) থেকে সিট (SIT) ভাল’। হতাশার সুরে তাঁর মন্তব্য, ‘টানেলের শেষে কোনও লাইট দেখতে পাচ্ছি না’। একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর এখন তাঁর অভিমত, ‘আমি ক্লান্ত, নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম...‘তারপর কী হয়েছে,  কিছুই নয়, ক্লান্ত আমি’। 

‘রাজ্যের কাছে এটা আনন্দের নয়’ প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া বিচারপতি এখন বলছেন, ‘শিক্ষা নিয়ে আমার সন্দেহ আছে সিবিআই কতটা কী করবে!’ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘রাজ্যের প্রধান তিনি কিছু করবেন আশা করব’। 

জাস্টিস গঙ্গোপাধ্যায়ের আক্ষেপ, ‘নভেম্বরের পর থেকে কিছুই করেনি সিবিআই’। ‘কাকে তদন্ত করতে বলব, এটা চলতে পারে না, ক্যামেরার সামনে সাতদিন, কিন্তু ফল কী? টিভি কাগজে ছবি এল, কী হবে? ‘কর্মহীনদের কি হবে?  আমার একটাই উদ্দেশ্য সঠিক ব্যক্তিরা চাকরি পাক’ প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শিক্ষা-দুর্নীতি তদন্তে সিবিআই কী করবে তা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন বিচারপতি। সেই সঙ্গে আপাতত তাঁর আশা, রাজ্যের প্রধান কিছু করবেন !

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর নির্দেশেই উত্তরবঙ্গ থেকে এসে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময়ে স্কুল সার্ভিস কমিশনেরই আইনজীবী ছিলেন। তিনি অবশ্য কেরিয়ার শুরু করেছিলেন WBCS অফিসার হিসেবে।   তারপর চাকরি ছেড়ে আইন নিয়ে পড়াশোনা করেন। ২০১৮-র ২ মে কলকাতা হাই কোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২০-র ৩০ জুলাই হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে কাজ শুরু করেন তিনি।  এখন SSC-মামলায় তাঁর রায়ে আশার আলো দেখছে বহু চাকরিপ্রার্থী। সেই বিচারপতির গলাতেই এবার হতাশার সুর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RRG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget