Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
OBC Certificate Verification: রাজ্যের ১৪ মে'র বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। জাতিগত শংসাপত্র যাচাইয়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ।

কলকাতা: জাতিগত শংসাপত্র যাচাইয়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। রাজ্যের ১৪ মে'র বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। (OBC Certificate Verification)
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশনের বেঞ্চ এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। রাজ্যের নতুন বিজেপি সরকারের তরফে সিদ্ধান্ত হয়েছিল যে তৃণমূল আমলে বিলি করা সমস্ত জাতিগত শংসাপত্র পরীক্ষা করে, যাচাই করে দেখা হবে। তাদের সেই সিদ্ধান্তেই স্থগিতাদেশ দিল আদালত। (Calcutta High Court)
আরও পড়ুন: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগের সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্পের আওতায় শিবির থেকে যে শংসাপত্র দেওয়া হয়েছিল, সেগুলি যাচাই করে দেখা হবে। ওই শংসাপত্রের বড় অংশ 'ভুয়ো', 'অসৎ উদ্দেশ্যে', 'অবৈধ উপায়ে', 'দুর্নীতি করতে' ওই সব শংসাপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি---সব শংসাপত্রই যাচাই করে দেখা হবে বলে জানান শুভেন্দু। জানান, ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত তৃণমূল সরকারের দেওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পরীক্ষা করে দেখার কথা জানান তিনি।
আরও পড়ুন: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হল।
রাজ্যের পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে জাতিগত শংসাপত্র দেওয়া নিয়ে সেই সময়ই আপত্তি জানিয়েছিল তদানীন্তন বিরোধী দল বিজেপি। পালাবদলের পর ক্ষমতায় এসে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, তৃণমূল আমলে দেওয়া সমস্ত জাতিগত শংসাপত্র যাচাই করে দেখা হবে। রাজ্য সরকারের সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ দিল আদালত।
অন্য দিকে, জাতি সংরক্ষণের প্রশ্নে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও ডামাডোল শুরু হয়েছে। তৃণমূল সরকারের আমলে OBC-দের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু ছিল। বিজেপি সরকারের আমলে তা কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। নতুন সংরক্ষণ বিধিতে কী ভাবে নিয়োগ হবে, তৃণমূল জমানায় সংরক্ষণ বিধি মেনে যাঁরা সুপারিশপত্র পেয়েছেন, তাঁদেরই বা কী হবে, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। ৩১ অগাস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ ছিল। সময়সীমা বৃদ্ধি করতে সুপ্রিম কোর্টে যাচ্ছে তারা।
Before You Go
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ






















