এক্সপ্লোর

Justice Amrita Sinha: 'গ্রুপ-C এবং গ্রুপ D-র 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন', নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

Calcutta High Court on Group C, Group D: র‍্যাঙ্ক জাম্প করা ব্যক্তি, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশের নির্দেশ

সৌভিক মজুমদার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে মাস দুয়েক আগে প্রকাশ করা হয়েছে 'দাগি' শিক্ষকদের নামের তালিকা। তার আগে 'দাগি' শিক্ষাকর্মীদের নামের তালিকাও প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই সময় ৩ হাজার ৫১২জনের নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। যদিও মামলাকারীদের দাবি এটা পূর্ণাঙ্গ 'দাগি তালিকা নয়। এই মামলায় আজ গ্রুপ-C এবং গ্রুপ D-র 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 

এদিন মামলাকারীদের হয়ে আইনজীবী ফিরদৌস শামিম বিচারপতি সিনহার এজলাসে দাবি করেন, এসএসই যে তালিকা আগে প্রকাশ করেছে তা সম্পূর্ণ তালিকা নয়। সেই তথ্যে গরমিলের অভিযোগ করেন তিনি। ৭২৯৩ জলের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, কোর্টের কাছে এই প্রার্থনা জানান হয় মামলাকারীদের তরফে। 

এরপর বিচারপতি দুই পক্ষের সওয়াল-জবাব শুনে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, র‍্যাঙ্ক জাম্প করা ব্যক্তি, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করুন। যাঁদের OMR মেলেনি, তাঁদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ। নাম, রোল নম্বর, বাবার নাম এবং কোথায় কর্মরত ছিলেন, তার তথ্য দিয়ে তালিকা প্রকাশ করুন।' এর পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য নির্দেশ দেওয়া হল স্কুল সার্ভিস কমিশনকে। 

স্কুল সার্ভিস কমিশনের তরফে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাতে স্কুল সার্ভিস কমিশনও বদ্ধপরিকর এবং স্বচ্ছতা রেখেই তা প্রকাশ করা হচ্ছে। 

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে মাস দুয়েক আগে 'দাগি' শিক্ষাকর্মীদের নামের তালিকাও প্রকাশ করেছিল এসএসসি। ২০১৬-র SSC-র গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলায় ৩ হাজার ৫১২ জন দাগি শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশ করেছিল SSC। 

কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও চাপের মুখে পড়ে বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করে  স্কুল সার্ভিস কমিশন। ২০১৬-র SSC-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশের দাগি শিক্ষকদের রোল নম্বর, বিষয়, অভিভাবকের নাম, জন্মতারিখ-সহ তালিকা সামনে  আনে তারা। সুপ্রিম কোর্টের নির্দেশে ১ হাজার ৮০৪ জন 'দাগি'-র তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। পরে আরও দুজনের নাম প্রকাশ করা হয়। সেই তালিকায় শুধুমাত্র নাম ও রোল নম্বর ছিল। এরপর সম্প্রতি  বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার আগে সুপ্রিম কোর্ট SSC-কে বারবার সতর্ক করে, যেন একজন দাগিও নতুন পরীক্ষায় বসতে না পারে। কিন্তু তারপরও, তারপরও কমিশনের ইন্টারভিউয়ের তালিকায় 'দাগি'দের নাম থাকার অভিযোগ ওঠে। যা নিয়ে মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত ১৯ নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশে বিচারপতি সিন্হা বলেন, আরও বিস্তারিত তথ্য দিয়ে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে হবে। বুধবার সুপ্রিম কোর্টও জানিয়ে দেয়, দাগিদের যাবতীয় বিবরণ-সহ তালিকা প্রকাশ করতে হবে SSC-কে।  

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget