এক্সপ্লোর

Justice Amrita Sinha: হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের! চাকরিহারাদের ভাতার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

মামলায় রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা

সৌভিক মজুমদার, কলকাতা: গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের ভাতার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে না ভাতা, এদিন এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল।  সেই মামলায় রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি করলেন বিচারপতি। 

প্রসঙ্গত, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার প্রকল্পের নামকরণ করা হয়েছিল,  ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’ ২০ জুন এই মামলার সওয়াল-জবাবের সময় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানতে চেয়েছিলেন, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫’- এর আওতায় যারা ভাতা পাবেন তাঁরা কি বাড়িতে বসেই টাকা পাবেন, না কিছু কাজ করে তবে এই ভাতা পাবেন? রাজ্যের তরফে অবশ্য বলা হয় এটা স্কিমের অন্তর্ভুক্ত বিষয়।

ওই দিনের সওয়াল-জবাবে রাজ্যের কাছে বিচারপতি অমৃতা সিনহা এও জানতে চেয়েছিলেন, 'বাড়িতে বসে-বসে টাকা পাবেন কিছু চাকরিহারা, অথচ হাজার-হাজার বেকার ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের জন্য কোনও কর্মসূচি নেই কেন?' এই পরিস্থিতিতে, পুজোর মুখে ওই চাকরিহারাদের সরকারি ভাতা পাওয়ার আর কোনও সম্ভাবনাই রইল না। 

জুনে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার সওয়াল জবাবে সময় রাজ্যের বিরোধিতা করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনও ছাড় সুপ্রিম কোর্ট দেয়নি। শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটাও সীমিত সময়ের জন্য। 

এদিকে আলিপুরের বিশেষ আদালতে SSC-এর গ্রুপ C-র নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে CBI। চার্জশিটে উল্লেখ সম্প্রতি তদন্তকারীদের হাতে আসা চাঞ্চল্যকর ভিডিও কথা। সিবিআই সূত্রে দাবি, পরীক্ষা না দিয়েও কীভাবে পাস করানো যায়.... প্যানেল বেরোনোর ২ সপ্তাহ আগে ওই ভিডিওতে তা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Election 2026 Live Updates: ২০ এপ্রিল-৩০ এপ্রিলের মধ্যে ভোট? গণনা ২ বা ৩ মে? কমিশন সূত্রে কী জানা যাচ্ছে?
২০ এপ্রিল-৩০ এপ্রিলের মধ্যে ভোট? গণনা ২ বা ৩ মে? কমিশন সূত্রে কী জানা যাচ্ছে?
West Bengal Election 2026 Live Updates: আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
Suvendu Adhikari on Nandigram: নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোটে লড়তে চান? নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী
নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোটে লড়তে চান? নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী
WB Assebly Election 2026: 'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের
'চুন চুন কে খা লেগা তুমকো..', হুড খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদিকে হুঙ্কার কল্যাণের

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Embed widget