এক্সপ্লোর

RG Kar News: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে জোড়া আবেদন, আজ শুনানি হাইকোর্টে

Calcutta High Court: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনে, সোমবার হাইকোর্টে শুনানি রয়েছে।

কলকাতা: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সোমবার হাইকোর্টে জোড়া আবেদনের শুনানি। রাজ্য সরকার ও সিবিআইয়ের আবেদনের একত্রে শুনানি হবে আদালতে। কারও তরফে জানানো না হলেও, শুনানির সময় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অভয়ার মা-বাবা। অভয়ার পরিবারকে না জানিয়ে রাজ্য সরকারের তাড়াহুড়ো করে হাইকোর্টে যাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন জুনিয়র চিকিৎসকরা।  

প্রথমে রাজ্য সরকারের তরফে আবেদন, তারপর সিবিআইয়ের তরফে আর্জি। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনে, সোমবার হাইকোর্টে শুনানি রয়েছে। কিন্তু আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের পরিবারের দাবি, রাজ্য সরকার বা সিবিআই, কারও তরফ থেকে এই মামলা নিয়ে তাঁদেরকে কিছু জানানো হয়নি। যদিও, সোমবার হাইকোর্টে শুনানির সময় উপস্থিত থাকবেন তাঁরা। নিহত চিকিৎসকের বাবা বলছেন, "আমরা আগে শুনব, আমরা এখনও সার্ভ কপি পাইনি। কী পিটিশন হয়েছে জানি না। আগে তো আমাদের কপির বিষয়টা দেখতে হবে যে কী পিটিশন হয়েছে। কী বলব তাহলে? হয়তো দেখা গেল যে পিটিশন এমনই হয়েছে সঞ্জয়কে ছাড়িয়ে দেওয়ার উদ্য়োগ নেওয়া হয়েছে। আমরা সেখানে কিছু বলব না? জানি না তো ... আমরা তো অন্ধকারে আছি। আমাদের অন্ধকারে রেখে মামলাগুলো করা হয়েছে। শিয়ালদা কোর্টের বিচারক যা রায় দিয়েছেন, আমাদের যে একটা নতুন প্ল্য়াটফর্ম তৈরি করে দিয়েছেন, আমার এই প্ল্য়াটফর্মে দাঁড়িয়ে আশা করছি এই বিচার ছিনিয়ে আনতে পারব।''

বুধবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে। তার আগে সোমবারের হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সবাই। আর জি কর কাণ্ডে সঞ্জয় রায় কি একাই জড়িত? নাকি আরও কেউ বা কারা এই অপরাধে যুক্ত? যতবার যে আদালতেই মামলা উঠছে, ততবার এই প্রশ্নেরই উত্তর পাওয়ার আশায় তাকিয়ে রয়েছে সব মহল।জুনিয়র ডাক্তাররা রাজ্য়ের তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তুলেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরামের সদস্য কিঞ্জল নন্দ বলেন, "হাইকোর্ট সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার বিষয়টা এনসিওর করলে ভাল হয়। সিবিআই ব্যর্থ সেটা নিয়ে কারও সন্দেহ নেই। বাড়ির লোককে ইনভলভ না করে রাজ্য সরকার কেন এত তাড়াহুড়ো করছে সেটা সন্দেহজনক।''               

আরও পড়ুন: RG Kar News: তৃণমূল বিধায়ক-কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক, কী অভিযোগ নিহত চিকিৎসকের মা-বাবার?

সেরা শিরোনাম

West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
Nitin Gadkari: 'অসমের জাতীয় সড়কে নামিয়ে দিচ্ছেন রাফাল, পশ্চিমবঙ্গকেও এমন সাপোর্ট করুন', নিতিন গডকড়ীকে বললেন মুখ্যমন্ত্রী
'অসমের জাতীয় সড়কে নামিয়ে দিচ্ছেন রাফাল, পশ্চিমবঙ্গকেও এমন সাপোর্ট করুন', নিতিন গডকড়ীকে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Update: উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
Suvendu Adhikari : 'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP
Doctors Rally | মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি নেই পুলিশের, বউবাজারে উত্তেজনা
Nitin Gadkari | পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা । বিরাট ঘোষণা গডকড়ীর #nitingadkari
Congress Rally on Constitution Day | গড়িয়াহাট থেকে কংগ্রেসের সংবিধান রক্ষা মার্চ #congress
Subhomoy Maitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget