এক্সপ্লোর

Suvendu Adhikari: CEO দফতরের সামনে শুভেন্দু অধিকারীকে জুতো দেখিয়ে বিক্ষোভ! রিপোর্ট তলব করল আদালত

Calcutta High Court on Suvendu Adhikari: আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। 'মামলার পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে', রাজ্য প্রশাসনকে নির্দেশ কোর্টের

কলকাতা: ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সামনে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঘিরে বিক্ষোভের ঘটনায় এবার রিপোর্ট তলব। রাজ্যের বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভের ঘটনার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী বৃহস্পতিবারের মধ্যে ঘটনার রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের। এছাড়াও, রাজ্য প্রশাসনকে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। 

২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সামনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভের (Agitation) সম্মুখীন হন। শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও (BLO) সংগঠন। সিইও দফতরে (CEO Office) ঢোকার আগেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে জুতো দেখানো হয়। সঙ্গে দেওয়া হয় 'চোর চোর' স্লোগান। এরপর ঘটনার প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। পুলিশের (Police) বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে আদালতের (Court) প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতার আইনজীবী। মামলা করার অনুমতি চান। কলকাতা হাইকোর্টের তরফে অনুমতিও মেলে।   

এবার সেই ঘটনা নিয়েই রিপোর্ট (Report) চাইল কলকাতা হাইকোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। 'মামলার পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে', রাজ্য প্রশাসনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। 

সিইও দফতরে ঢোকার আগে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভের ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেয় বিজেপি (BJP)। অভিযুক্তদের বিরুদ্ধে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজ্য বিজেপির (Bengal BJP) পক্ষ থেকে চিঠি পাঠান শিশির বাজোরিয়া (Shishir Bajoria)। বিরোধী দলনেতাকে হেনস্থার অভিযোগে তৎপর রাজ্য বিজেপি। একদিকে এসআইআর ইস্যু নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি, এর সঙ্গে এহেন ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

কী ঘটেছিল সেদিন? 

মঙ্গলবার সিইও দফতরের সামনে শুভেন্দু অধিকারীকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও-রা। তাঁকে জুতো দেখানোর সঙ্গে সঙ্গে 'চোর চোর' স্লোগানও দেওয়া হয়। এই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, 'সব ছবি তোলা থাকছে। মে মাসের পর দেখা হবে।' এদিকে, তৃণমূলপন্থী বিএলও-দের দাবি, শুভেন্দু অধিকারী বিজেপির ঝান্ডাধারী গুন্ডাবাহিনী নিয়ে এসে হাজির হয়েছিলেন। বিরোধী দলনেতার নেতৃত্বে গুন্ডাবাহিনী আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের আরও অভিযোগ, সেই গুন্ডাবাহিনী বিএলও অধিকার রক্ষা কমিটির (BLO Adhikar Raksha Committee) মহিলা সদস্যের বিরুদ্ধে নাকি অকথ্য গালগালাজ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget