এক্সপ্লোর

SSC High Court: ২০১৬-র SSC মামলায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও ইন্টারভিউয়ের নির্দেশ হাইকোর্টের! আর কী নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

Justice Amrita Sinha: 'সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন', এই পরীক্ষার্থীরা বয়সের ছাড় পাচ্ছেন না, সওয়াল মামলাকারীর আইনজীবীর। 

সৌভিক মজুমদার, কলকাতা: ২০১৬-র SSC মামলায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদেরও ইন্টারভিউয়ের নির্দেশ হাইকোর্টের। মামলাকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। SSC-কে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। 

বিচারপতি নির্দেশ দেন, 'বয়স পেরিয়ে যাওয়ায় যাঁদের ডাকা হয়নি, তাঁদের ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউয়ের নম্বর মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে SSC-কে। ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। এই চাকরিপ্রার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন, নথি যাচাইও হয়েছিল'। পরে জানানো হয় ইন্টারভিউ নেওয়া হবে না, দাবি মামলাকারীর আইনজীবীর । 

'সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন', এই পরীক্ষার্থীরা বয়সের ছাড় পাচ্ছেন না, সওয়াল মামলাকারীর আইনজীবীর। 

গত এপ্রিলে, দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে SSC-র ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল হয়ে যায়। যার ফলে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। চলতি বছরের নতুন নিয়োগ প্রক্রিয়াতেও অংশ নিয়েছিলেন।

ফর্ম পূরণ, লিখিত পরীক্ষা থেকে শুরু করে নথি যাচাই প্রক্রিয়াও শেষ হয়ে গেছিল। কিন্তু, তারপর তাদেরকে জানানো হয় যে তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে আর ইন্টারভিউ নেওয়া হবে না। এর প্রেক্ষিতে হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

এর আগে, যাবতীয় তথ্য দিয়ে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে হবে। হাইকোর্টের পর স্পষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোর্টও। সর্বোচ্চ আদালতের নির্দেশের পরের দিনই তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় উল্লেখ করা হয়েছে বিষয়, অভিভাবকের নাম ও জন্মতারিখ।                                     

অন্যদিকে, নবম-দশমের ইন্টারভিউয়ে কাদের ডাক? আজ তালিকা প্রকাশ SSC-র। সন্ধের পর ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থীর নামের তালিকা প্রকাশ, খবর সূত্রের। নামের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশমে শূন্যপদের সংখ্যা ২৩ হাজার ২১২। কতজন যোগ্য চাকরিহারা শিক্ষক, চাকরি ফেরত পাবেন, তা স্পষ্ট হবে আজ। ইন্টারভিউ পর্ব চলছে একাদশ-দ্বাদশের। একাদশ-দ্বাদশের ইন্টারভিউ পর্বকে অগ্রাধিকার, তারপর নবম-দশমের ভেরিফিকেশন, খবর সূত্রের।                                                         

                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget