এক্সপ্লোর

Calcutta University Exam Controversy: TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসূচি নিয়ে আপত্তি ছাত্র সংগঠনের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। ২৮ অগাস্ট দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত স্নাতকোত্তরের পরীক্ষা চলবে।

কলকাতা: TMCP-র প্রতিষ্ঠাদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। যা নিয়ে এবার সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়াল  ঘোষিত কর্মসূচি, পরীক্ষা নিয়ে আপত্তি তৃণমূল ছাত্র পরিষদ। পরীক্ষা দিতে হবে, সাফ জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রাখায় ঘোর আপত্তি জানাল তৃণমূলের ছাত্র সংগঠন। ফেসবুকে লম্বা পোস্ট করে গোটা বিষয়টিকে ষড়যন্ত্র ও দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল বলে নজিরবিহীনভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশানা করলেন তৃণমূল ছাত্র পরিষেদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। প্রতি বছর ২৮ অগাস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিসব পালন করে তৃণমূল ছাত্র পরিষদ। কলকাতার মেয়ো রোডে বড় করে সমাবেশও হয়। যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এবার ওই দিন অর্থাৎ ২৮ অগাস্ট, দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

ওইদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হওয়ায় আপত্তি জানিয়ে সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য লেখেন, "আজকের ছাত্র-যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে। আগামী ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে হঠাৎ করে B.Com-এর ফোর্থ সিমেস্টার এবং B.A. LLB ফোর্থ সিমেস্টারের পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে ঠিক দুপুর ২টো থেকে বিকেল ৫টা। এটি কোনও সাধারণ অ্যাকাডেমিক সিদ্ধান্ত নয়। এটি স্পষ্ট করে দেয়, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল।'' কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-কে 'বেআইনি অনুপ্রবেশকারী' বলে উল্লেখ করে TMCP-র রাজ্য সভাপতি লেখেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, এই বেআইনি অনুপ্রবেশকারী উপাচার্যর এমন আত্মকেন্দ্রিক পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক, গণতন্ত্রবিরোধী এবং নিন্দনীয়।

তৃণমূল ছাত্র পরিষদের এই দাবিকেই পাল্টা অগণতান্ত্রিক বলে উল্লেখ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। তিনি বলেন, "বাজে অভিযোগ। এটা একটা দলগত অনুষ্ঠান হতে পারে। দল যদি আমাকে দেখতে হয়, রাজনৈতিক দল, তাহলে সবকটা দলের নানারকম অনুষ্ঠান প্রত্য়েকটা দেখে দেখে আমাকে পরীক্ষা ঠিক করতে হবে। দলীয় কোনও অনুষ্ঠান, আমাদের সেটাও বিচার করতে হবে, এটাই অগণতান্ত্রিক দাবি বলে আমি মনে করি। কোনও দলীয় স্বার্থে কোনওকিছুই আমরা করতে পারব না। এটা সরকারি ছুটি নয়। পরীক্ষা আছে, পরীক্ষা হবে।''



সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget