এক্সপ্লোর

Calcutta University: 'বাংলায় কথা বলায়' কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাত্রদের 'ছুরি, বন্দুকের বাঁট, হকি স্টিক দিয়ে মার' ! আহত অন্তত ১০ জন পড়ুয়া

CUHostel Students Beaten : ভয়াবহ ঘটনা খাস কলকাতায় !

কলকাতা: খাস কলকাতায় ‘বাংলাদেশি’ সন্দেহে মারধর? বাংলায় কথা বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের ছাত্রদের মারধরের অভিযোগ মারধরের অভিযোগ উঠল শিয়ালদার শিশির মার্কেটের ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে ছুরি, বন্দুকের বাঁট, হকি স্টিক দিয়ে পেটানোর অভিযোগ ছাত্রদের। 

আরও পড়ুন, বেহালার বকুলতলায় বৃদ্ধার রহস্যমৃত্যু, বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল অগ্নিদগ্ধ দেহ !


Calcutta University: 'বাংলায় কথা বলায়' কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাত্রদের 'ছুরি, বন্দুকের বাঁট, হকি স্টিক দিয়ে মার' ! আহত অন্তত ১০ জন পড়ুয়া

প্রসঙ্গত, সম্প্রতি ভিন রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে উত্তাল ছিল রাজ্য রাজনীতি। এবার খোদ রাজ্যের মাটিতেই উঠল বিস্ফোরক অভিযোগ।  জানা গিয়েছে, বাংলায় কথা বলার জেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের ছাত্রদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। শেষ অবধি পাওয়া খবরে, আহত হয়েছেন অন্তত ১০ জন পড়ুয়া। আহতদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মুচিপাড়া থানার সামনে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। রাতে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'বাংলা ভাষায় কথা বললেই ডিপোর্ট করে দিচ্ছে। বাঙালিদের ওপর অত্যাচার করবেন না। আমার এখান থেকে যাদের নিয়ে যাওয়া হয়, তাঁরা স্কিলড মজদুর। তাঁরা না থাকলে তাঁদের কাজ হবে না। দয়া করে নয়। আর আমাদের এখানেও জেনে রাখুন, দেড় কোটি ভিনরাজ্যের শ্রমিক কাজ করে। আমরা খুশি যারা কাজ করে। ভারতে যে যেখানে ইচ্ছে যেতে পারে। সে ইন্ডিয়ান সিটিজেন। যাকেই পারছে, বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে, বাংলাদেশি আর রোহিঙ্গা। কোথা থেকে এল রোহিঙ্গা ? রোহিঙ্গা তো মায়ানমার। তাঁরা বাংলাটা জানলো কোথা থেকে ? যারা বলছেন, একবার বুঝবেন না ? আর বাংলাদেশের সেই শেষ অধ্যায় ১৯৭১ মার্চ। যখন ইন্দিরা-মুজিব চুক্তি হয়েছিল। যারা রিফিউজিরা এসেছিল , উদ্বাস্ত হয়ে। সব কিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল। তাঁরা তো ভারতীয় নাগরিক। এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও, আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি ? তার কারণ রাজনৈতিক কারণ আছে। ভারত সরকারের অন্য কারণ আছে। পাশ্ববর্তী দেশ বিপদে পড়েছে। কই আমরা তো বলি না। তাহলে আপনারা কেন বলবেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল ?'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget