এক্সপ্লোর

DA Update : এখনও বকেয়া DA নাও দিতে পারে রাজ্য? এড়ানোর জন্য খোলা আছে কি আইনি পথ?

রাজ্য সরকার কি এখনই বকেয়া DA মিটিয়ে দিতে বাধ্য ? নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আদৌ আছে?


ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌভিক মজুমদার, কলকাতা : সুপ্রিম কোর্টের গতকালের রায় রাজ্য সরকার কার্যকর করলে উপকৃত হবেন প্রায় ৪ লক্ষ কর্মচারী। কিন্তু বকেয়া DA আদৌ কি এখনই দিতে চাইছে রাজ্য সরকার? যদি না চায়, তাহলে এরপর সুপ্রিম কোর্টে যাওয়ার কোন রাস্তা খোলা থাকছে রাজ্য সরকারের কাছে? প্রায় ১ দশকের আইনি লড়াইয়ের পর, বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ নির্দেশ দিয়েছে, বকেয়া DA-র ১০০ শতাংশই দিতে হবে। আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA-র ২৫%। এখন প্রশ্ন হল, রাজ্য  সরকার কি এখনই বকেয়া DA মিটিয়ে দিতে বাধ্য ? নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আদৌ আছে?

রাজ্য  সরকার এখনই বকেয়া DA মিটিয়ে দিতে না চাইলে আর কী কী করতে পারে?

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানালেন, রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে পারে। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন করতে পারেন। আইনে এই সমস্ত পথ খোলা আছে  অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেও পারেন। কোনটা করবেন বলা শক্ত। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর মতে, 'একটা পথ থাকে রিভিউ করার।  যদি দেখা যায় যে কোনওরকম টাইপোগ্রাফিকাল এরর হয়েছে, কোনও তথ্যের বিকৃতি হয়েছে, সেই সমস্ত লিমিটেড গ্রাউন্ডে রিভিউ করা যায়। ওই রিভিউ পিটিশন সমস্ত বিচারপতিদের ঘরে ঘুরবে। যদি কোনও বিচারপতি মনে করেন এর সারবত্তা আছে, তবে তখন ওই রিভিউ অ্যাপ্লিকেশন লিস্টেড হবে। অন্যথায় ওটা ন্যাচারাল ডেথ করবে।' 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA-র ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রর নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৫ শতাংশ বকেয়া DA মেটানোর পর, বাকি টাকা কীভাবে, কখন বা ক'টি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। ৬ মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে। ৩১ মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। তাহলে রাজ্য সরকারি কর্মীরা কি এখনই বকেয়া DA-র টাকা পাবেন? নাকি এই নিয়ে আইনি লড়াই আরও গড়াবে?              

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget